Thursday, June 18, 2026

G7 সামিটে মোদিকে আমন্ত্রণ ব্রিটেনের, ভারত সফরেও আসছেন বরিস জনসন

Date:

Share post:

আগামী জুন মাসে ব্রিটেনে(Britain) আয়োজিত হতে চলেছে G7 সামিট(G7 summit)। সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Prime minister Narendra Modi)। শুধু তাই নয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে ওই সম্মেলন শুরুর আগে ভারত সফরে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন(Boris Johnson)।

প্রসঙ্গত, অর্থনৈতিকভাবে শক্তিশালীবিশ্বের শীর্ষ সাতটি দেশকে নিয়ে প্রতি বছর বসে জি-সেভেন সামিট। এই সম্মেলনের সদস্য দেশ গুলি হল ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা। এ বছরে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে ব্রিটেনে। মূলত করোনা অতিমারি, জলবায়ু পরিবর্তন, মুক্ত বাণিজ্যে মত আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। সদস্য দেশ না হলেও এই সম্মেলনেই এবার উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যদিও এবার G7 সামিটে সদস্য দেশগুলির পাশাপাশি আরও ৩টি দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে ব্রিটেন। যেখানে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে এই তিনটি দেশকে এবার আমন্ত্রণ জানানো হচ্ছে অতিথি হিসেবে।

আরও পড়ুন:রেলপথে জুড়ল ‘স্ট্যাচু অফ ইউনিটি’, গুজরাটে ৮ টি ট্রেন উদ্বোধন নরেন্দ্র মোদির

পাশাপাশি চলতি বছরে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এবার অতিথি হিসেবে ভারত সফরে আসার কথা ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। যদিও হঠাৎ ব্রিটেনে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সে সফর বাতিল করা হয়। তবে সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসে বরিস জনসনের ভারত সফর বাতিল হলেও G7 সামিটের আগে ভারত সফর করে যেতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

Advt

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...