Saturday, April 4, 2026

হার্ভার্ডে সাংবাদিকতা বিভাগই নেই, অনলাইন প্রতারণার শিকার NDTV-র প্রাক্তন সাংবাদিক

Date:

Share post:

অনলাইন প্রতারণার শিকার হলেন NDTV-র প্রাক্তন সাংবাদিক নিধি রাজদান (Nidhi Razdan)। NDTV-র চাকরি ছেড়ে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষকতা করার কথা ছিল। কিন্তু এরই মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University) কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে কোনও সাংবাদিকতার বিভাগই নেই। তারপরই ছড়িয়েছে চাঞ্চল্য। শুক্রবার টুইট করে একথা জানিয়েছেন নিধি।

প্রায় দুই দশকের ওপর সাংবাদিকতা করার পর এনডিটিভি-র চাকরি ছাড়েন নিধি রাজদান। হার্ভার্ডের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছে, তাদের নথিতে নিধিকে চাকরি দেওয়ার কোনও তথ্য নেই।

রাজদান জানিয়েছেন, তাঁর মনে হয়েছিল তিনি এই নামজাদা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসরের চাকরি পেয়েছেন। কিন্তু ক্রমশই সব উল্টোপাল্টা হতে থাকে। তিনি বোঝেন তিনি কোনও প্রতারণা চক্রের হাতে পড়েছেন। এটা তিনি বুঝতে পারেন, যখন করোনার অজুহাত দিয়ে তাঁর জয়েনিং ডেট সেপ্টেম্বর ২০২০ থেকে জানুয়ারি ২০২১ করা হয়। করোনার জেরে হার্ভার্ডে বর্তমানে পুরোপুরি অনলাইন ক্লাস চলছে।

গোলমালের কথা বুঝতে পেরে নিধি হার্ভার্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর সঙ্গে যে আলোচনা হয়েছে চাকরি সংক্রান্ত, সেটা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠান তিনি। কিন্তু জানা যায় যে পুরোটাই ভুয়ো। তিনি বড়সড় সাইবার অ্যাটাকের শিকার হয়েছেন।

ফিশিংয়ের শিকার হয়েছেন তিনি, বলে অভিযোগ করেন নিধি। অপরাধীদের খোঁজে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন রাজদান।

জানা গিয়েছে, হার্ভার্ডে যে কর্মীদের নাম নিধি বলেছেন তাঁরা সেখানে কাজই করে না। নিধিকে যে অফার লেটার পাঠানো হয়েছিল তার মধ্যেও অনেক ত্রুটি আছে বলে জানিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ।

 

ইতিমধ্যেই এই গোটা ঘটনার তদন্তের জন্য জম্মু-কাশ্মীর পুলিশের সাইবার সেলের কাছে অভিযোগ করেছেন নিধি রাজদান। জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন : কোভিশিল্ড চাই, গুরুতর অভিযোগ তুলে কোভ্যাক্সিনে অরাজি RML হাসপাতালের ডাক্তাররা

Advt

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...