Saturday, June 13, 2026

তৃণমূলে নতুন পদ পেলেন শতাব্দী, কী দায়িত্ব?

Date:

Share post:

‌তৃণমূল রাজ্য কমিটির সহ-সভাপতি করা হল বীরভূমের (Birbhum) সাংসদ শতাব্দী রায়কে (Satabdi)। পাশাপাশি, একই পদে দায়িত্ব পেয়েছেন মোয়াজ্জেম হোসেন ও শঙ্কর চক্রবর্তী। রবিবার, তৃণমূলের (Tmc) রাজ্য কমিটিতে সহ-সভাপতি হিসেবে তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়। এদিন, জেলাস্তরের বেশ কয়েকটি সাংগঠনিক পরিবর্তন হয়েছে। দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা কমিটির জেলা চেয়ারম্যান হয়েছেন বিপ্লব মিত্র, জেলা সভাপতি হয়েছেন গৌতম দাস। জেলা কো-অর্ডিনেটর হয়েছেন সুভাষ চাকি, ললিতা তিগ্গা ও মুখপাত্র হয়েছেন জয়ন্ত দাস।

আরও পড়ুন:বাঙালি ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে রাজপথে বাংলাপক্ষ

নতুন দায়িত্ব পেয়ে শতাব্দী বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে আমি খুব খুশি। আমি কর্মী হিসেবে কাজ করে এসেছি এবং করছি সেটাকেই স্বীকৃতি দেওয়া হল। আগামী দিনে আরও কাজ করতে হবে। দলের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে, অভিষেকের (Abhishesk Benarjee) কাছে আমি কৃতজ্ঞ। কারণ, তাঁরা এটা মনে করেছেন যে আমি সক্রিয়ভাবে রাজনীতি করতে চাই এবং করতে পারব।”

Advt

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...