Friday, June 26, 2026

হাওড়ার মিছিলে অরূপের সঙ্গী প্রসূন-জটু, দেখা নেই লক্ষ্মী, রাজীব, বৈশালীর

Date:

Share post:

হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে তিমিরে ছিল সেই তিমিরেই রইল। তবে সমস্যা সামান্য হলেও কিছুটা সমস্যা মিটেছে। অরূপ রায়ের ডাকে এই মিছিলে দেখা যায় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক জটু লাহিড়ীকে। দেখা যায়নি তিন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালী ডালমিয়া।

হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত ছিল মিছিল। এই পথেই দুদিন আগে দিলীপ ঘোষ মিছিল করেন। কার্যত তার পাল্টা অরূপের এই মিছিল। মিছিলে মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। অরূপের বিরুদ্ধগোষ্ঠী বলে পরিচিত তিন বিধায়ক রাজীব, বৈশালী, লক্ষ্মী ছিলেন না। ফলে হাওড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব সেই তিমিরেই। তিন বিধায়কের অনুপস্থিতি নিয়ে অরূপ বলেন, সকলকে বলা হয়েছিল। কে আসেননি সেটা বড় কথা নয়। সাধারণ মানুষ এসেছেন, এটাই শেষ কথা৷ আগামিদিনে বিজেপি এখানে প্রার্থী খুঁজে পাবে না।

আরও পড়ুন-মাত্র ২২ দিন! মোহভঙ্গ হয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন সিরাজ খান

Advt

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...