Friday, June 26, 2026

বিতর্কের জের: ব্যক্তিগত তথ্য গোপন রাখার আশ্বাস দিয়ে স্ট্যাটাস হোয়াটসঅ্যাপের

Date:

Share post:

বদল আসছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) -এর টার্মস অ্যান্ড কন্ডিশন (Terms and condition)-এ। এর জেরে ব্যবহারকারীদের তথ্য আর গোপন থাকবে না বলেই খবর ছড়ায়। এই তথ্য প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয় বিশ্বজুড়ে। বিতর্কের জেরেই কিছুটা সুর নরম করেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু তাতেও বিতর্ককে সেভাবে ধামাচাপা দেওয়া যায়নি। একপ্রকার বাধ্য হয়েই নানাভাবে বিবৃতি দিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ স্টেটাসও (Status) সেই বার্তা দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপ স্টেটাসের প্রথম স্লাইডে (Slide) বলা হয়েছে, “আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখার বিষয়ে আমরা দায়বদ্ধ”। দ্বিতীয় স্লাইডে বলা হয়েছে, “হোয়াটস অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য পড়তে, দেখতে বা শুনতে পারে না। সমস্ত তথ্য এন্ড টু এনক্রিপশন (End to encryption) পদ্ধতিতে সুরক্ষিত করা হয়েছে”। এরপরের স্লাইডে বলা হয়েছে, “আপনার শেয়ার করা লোকেশন (Location) হোয়াটস অ্যাপ দেখতে পায় না”। চতুর্থ স্লাইডে বলা হয়েছে, “হোয়াটস অ্যাপ আপনার নম্বর ফেসবুকের (Facebook) সঙ্গে শেয়ার করে না”।

আগে বলা হয়েছিল, ৮ ফেব্রুয়ারির মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন না মানলে, অ্যাকাউন্ট (Account) ডিলিট (Delete) করে দেওয়া হতে পারে। বিতর্কের মুখে পড়ে হোয়াটসঅ্যাপ সেই মেয়াদ ১৫ মে পর্যন্ত করেছে। পাশাপাশি ব্যবহারকারীদেকর আশ্বস্ত করে জানানো হয়েছে, কারও অ্যাকাউন্ট ডিলিট করা হবে না। এছাড়াও ব্যবহারকারীদের গ্রুপ চ্যাট (Group Chat), ভয়েস কল (voice Call), ফোন নম্বর (Phone Number), লোকেশন (Location) কোনওভাবেই প্রকাশ করা হবে না। এসব তথ্য সুরক্ষিত থাকবে। সোশ্যাল মিডিয়া ( Social Media)-এর মাধ্যমে কিছুই ফাঁস হবে না।

আরও পড়ুন-চাপের মুখে সিদ্ধান্ত বদল, WhatsApp-এর নতুন আপডেট এখনই নয়
Advt

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...