Tuesday, June 23, 2026

আর বারবার টিকিট কাটা নয়, এবার একটাই পাসে সরকারি বাস-ট্রাম-লঞ্চ

Date:

Share post:

সরকারি বাস-ট্রাম-লঞ্চের জন্য এবার একটাই পাস (Travel Pass)। রেহাই মিলল টিকিট কাটার ঝামেলা থেকে। কলকাতায় (Kolkata) এই পরিষেবা পাওয়া যাবে ২১ জানুয়ারি থেকে।

এই নতুন উদ্যোগ নিয়েছে পরিবহন নিগম (WBTC)। এই পাস থাকলে যতবার ইচ্ছা সরকারি বাস-ট্রাম ও লঞ্চে চড়া যাবে। এই ট্রাভেল পাসে মিলবে হাজারও সুবিধা। সরকারি এসি/নন এসি বাস, এসি/নন এসি ট্রাম ও লঞ্চে চড়া যাবে। এছাড়াও ট্রাম ওয়ার্ল্ডে প্রবেশমূল্যও দিতে হবে না। পরিবহন নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পাস থাকলে সাধারণ ট্রামে ভাড়া লাগবেই না। বিশেষ ট্রামগুলিতেও ভাড়া লাগবে না। তবে পাসটির মেয়াদ মাত্র ২৪ ঘণ্টা। এছাড়াও শহরে এমন বহু মানুষ আছেন যাঁরা পেশার তাগিদে প্রতিদিন শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়ান। বারবার বদলাতে হয় বাস-ট্রাম। তাঁদের ক্ষেত্রে এই পাস থাকলে বারবার টিকিট কাটতে হবে না এবং খরচও সাশ্রয় হবে।

এই পাসের সুবিধা মিলবে ‘পাটরানি’তেও। ‘পাটরানি’ কী ভুলে যাননি নিশ্চই? পরিবহন নিগমের তরফে জানানো হয়েছে, পাটরানি নামে একটি বিশেষ ট্রাম যুক্ত হয়েছে কলকাতার ট্রাম পরিষেবায়। তার ভাড়া ৯৯ টাকা। নতুন পাস থাকলে এই ট্রামেও বিনামূল্যে চড়া যাবে। জানা গিয়েছে, একসঙ্গে ২০ জনের পাস কাটলে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়ও।

আরও পড়ুন-না-ফেরার দেশে ৭ বছর কাটালেন বিশ্ববন্দিতা সুচিত্রা

Advt

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...