Tuesday, March 24, 2026

মতুয়ারা কবে নাগরিকত্ব পাবেন? কেন্দ্রকে ফের প্রশ্ন শান্তনু ঠাকুরের

Date:

Share post:

‘মতুয়ারা কবে নাগরিকত্ব (CAA) কার্ড হাতে পাবে?’ কেন্দ্রের কাছে ফের প্রশ্ন তুললেন বনগাঁর বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (MP Shantanu Thakur)।

শান্তনুর দাবি, কবে মতুয়ারা নাগরিকত্ব পাবেন তা কেন্দ্রকে জানাতে হবে। রবিবার বিকেলে নদিয়ায় (Nadia) মতুয়াদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শান্তনু ঠাকুর। সেখানেই তিনি বলেন, তিনি যেমন বিজেপি সাংসদ, তেমনই তিনি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। আর সেই কারণেই মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য সরকারের কাছে তাঁদের দাবি, মানুষ কবে নাগরিকত্ব কার্ড পাবেন, সেটা স্পষ্ট করা হোক।

সেই সঙ্গে তিনি সেখানে সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও (CM Mamata Banerjee)। শান্তনু বলেন, ‘২০০৩ সালে যে নতুন আইন করা হয়েছে, সেই আইনের রূপায়ণ করা আমাদের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও সব আইন তিনি জানেন না। তা বাধ্যতামূলকও নয়। ১৯৫০ সালের পরে কেউ যদি ভারতে জন্মগ্রহণ না করেন, তাহলে তাদের ছেলেমেয়েরা নাগরিকত্ব পাবে না, সেটা ২০০৩ সালের আইনে বের হয়। মুখ্যমন্ত্রী কেন সেই আইনকে এড়িয়ে যাচ্ছেন। উনি তো সারা জীবন এই মানুষদের দায়িত্ব নেবেন না। তাহলে উনি এই কথা বলেন কী করে? ক্ষনিকের রাজনৈতিক স্বার্থে? এই মানুষগুলো সংবিধানগত জায়গা থেকে যদি স্বীকৃতি না পান, তখন কী হবে?’

জানা গিয়েছে, আগামী ৩০ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (HM Amit Shah) ঠাকুরনগরে এসে জনসভা করার কথা রয়েছে। ওই সভায় মতুয়াদের আরও বেশি পরিমাণে হাজির করার লক্ষ্যে মতুয়া জাগরণী সভার আয়োজন করা হয়েছিল শান্তিপুরে।

আরও পড়ুন-নন্দীগ্রামে প্রার্থী মমতা: দেখে নিন কীভাবে বিপাকে পড়ল বিজেপি

Advt

Related articles

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...