Saturday, April 18, 2026

‘তাণ্ডব’-এর জের, সইফের বাড়িতে বাড়ল নিরাপত্তা

Date:

Share post:

১৫ জানুয়ারি আমাজন প্রাইম (Amazon Prime)-এ রিলিজ করেছে ওয়েব সিরিজ (Web series) ‘তাণ্ডব’ (Tandav)। এই ওয়েব সিরিজটি মুক্তি (Release) পাওয়ার পর থেকেই একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভগবান শিব ও রামের মানহানি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে অনেকে। ওয়েব সিরিজের একাধিক দৃশ্য নিয়ে প্রশ্ন উঠছে।

‘তাণ্ডব’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান (Saif Ali Khan)। বিজেপি (BJP)-র থেকে দাবি করা হয়েছে, সইফকে ক্ষমা চাইতে হবে। মহারাষ্ট্রের ঘাটপোকার (Ghotpokar)-র বিধায়ক রাম কদম (Ram Kadam) সইফকে ক্ষমা চাওয়ার জন্য দাবি করেছেন। একাধিক বিজেপি নেতা এই ওয়েব সিরিজটি ব্যান (Ban) করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) -এর কাছে আবেদন করেছেন। এই বিতর্কের মধ্যে সইফের নিরাপত্তার কথা চিন্তা করে তাঁর বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।

মুম্বইয়ের ফর্চুন হাইট (Fortune Heights) অ্যাপার্টমেন্টে সইফের একটি বাড়ি আছে। সেখানে তিনি আরও একটি বাড়ি কিনেছেন। তাঁর দুটো বাড়িতেই অতিরিক্ত পুলিশ (police) মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীও। এই ওয়েব সিরিজটির পরিচালক আলি আব্বাস জাফর (Ali Abbas Zafar)। তিনি আগে ‘ভারত’ (Bharat) ও ‘এক থা টাইগার’ ( Ek tha tiger) পরিচালনা করেন। সইফ আলি খানের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেছেন ডিম্পল কপাডিয়া (Dimple Kapadia), গওহর খান (Gouhar Khan), জিশান আয়ুব (Jishan Ayub), সুনীল গ্রোভার (Sunil Grover)।

আরও পড়ুন-অর্ণব গোস্বামীর বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি কংগ্রেসের

Advt

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...