Tuesday, March 24, 2026

‘বন্ধুদের ঋণ মাফ, আর অন্নদাতার পুঁজি সাফ!’ মোদি সরকারকে ফের তোপ রাহুলের

Date:

Share post:

কৃষি আইনের(Farm Law) বিরোধিতায় লাগাতার দিল্লি সীমান্তে আন্দোলন(Protest) চালিয়ে চলে যাচ্ছেন দেশের কৃষকরা। তাদের এই আন্দোলনকে শুরু থেকেই সমর্থন করেছে কংগ্রেস(Congress)। প্রায় প্রতিদিন কৃষকদের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে(Modi government) একের পর এক তোপ দেগে চলেছেন কংগ্রেস সাংসদ(Suresh MP) রাহুল গান্ধী(Rahul Gandhi)। ধারা অব্যাহত রেখে সোমবার টুইট করে ফের একবার সরব হয়ে উঠলেন রাহুল। তার অভিযোগ কিছু পুঁজিপতি বন্ধুদের সাহায্য করতে ঋণ মুকুব করে দেয়, অথচ দেশের কৃষকদের সমস্ত পুঁজি শেষ করে দিতে উঠে পড়ে লেগেছে মোদি সরকার।

এদিন একটি তথ্য প্রকাশ্যে এনে রাহুল গান্ধী লেখেন, ‘নিজের সুট বুট ওয়ালা বন্ধুদের ৮ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার ঋণ মাফ করে দেওয়া মোদি সরকার অন্নদাতাদের পুঁজি সাফ করতে উঠেপড়ে লেগেছে।’ এদিন যে টুইট রাহুল শেয়ার করেছেন সেখানে তুলে ধরা হয়েছে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ধনী ব্যবসায়ীদের ঠিক কত পরিমাণ ঋণ মুকুব করেছে মোদি সরকার। রাহুল গান্ধীর তরফে প্রকাশিত এই তথ্য আরবিআই-এর রিপোর্ট থেকে নেওয়া বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন:করোনা ভ্যাক্সিনের অপচয় রোধে কড়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

উল্লেখ্য, কৃষি আইনের বিরোধিতায় গত ৫০ দিনের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা। ইতিমধ্যে সরকারের সঙ্গে ৯ দফা বৈঠক হয়েছে কৃষকদের। যদিও সেই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয় নি। কৃষকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তিনটি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবেন না তারা। সরকার অবশ্য বারবার অনুরোধ করেছে আইন বাতিল নয় দাবিমতো সংশোধন করতে রাজি সরকার। এমন জটিলতার মাঝেই প্রচন্ড শীতে আন্দোলন জারি রয়েছে দিল্লি সীমান্তে।

Advt

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...