Saturday, April 4, 2026

১৭বছরের খরা কাটালেন সিরাজ

Date:

Share post:

নেই ইশান্ত নেই ভুবনেশ্বর! অ্যাডিলেডের পর নেই শামি, চোটের তালিকা দীর্ঘ হতে অজিভূমে টেস্ট সিরিজ খেলতে এসে একে একে উমেশ-জাদেজা-অশ্বিন-বুমরাহকে হারিয়েছে ভারত! ডনের দেশে বিদেশ সফরে গিয়ে ভারত যেন মিনি হাসপাতাল।
ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সুযোগকে কাজে লাগিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার শার্দুল ঠাকুর। ম্যাচে ব্যাট এবং বলে কামাল করেছেন মুম্বইকর। সংশ্লিষ্ট টেস্টে তিনি যতগুলি উইকেট নিয়েছেন, এই মাঠে ভারতের অনেক রথী-মহারথীরা তা করে দেখাতে পারেননি। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শার্দুল।
কেরিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন সিরাজ। সেই সঙ্গে তিনি দীর্ঘ ১৭ বছরের খরা কাটা গাব্বায়। সার্বিকভাবে পঞ্চম ভারতীয় বোলার হিসেবে ব্রিসবেনে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন সিরাজ। শেষবার এমন কৃতিত্ব দেখিয়েছিলেন জাহির খান। ২০০৩ সালে তিনি ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৯৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন। অবশেষে ১৭ বছর পর ফের কোনও ভারতীয় বোলার গাব্বায় ৫ উইকেট নেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...