Saturday, April 4, 2026

ধমকালে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেবে বাংলা: সায়নীর পাশে মমতা

Date:

Share post:

এখানে ধমকালে মুখে লিউকোপ্লাস্ট দিয়ে বন্ধ করে দেবে বাংলার মানুষ- অভিনেত্রী সায়নী ঘোষের হেনস্থার প্রতিবাদ করে পুরুলিয়ার সভা থেকে বিজেপির (Bjp) বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata)। তিনি বলেন, “ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখান”।

অভিনেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh) টিভি চ্যানেলের টকশোতে বিজেপি বিরোধী মন্তব্য করা তাঁর পুরনো মিম টেনে এনে ধমক দিচ্ছে বিজেপি। মঙ্গলবার পুরুলিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলার সংস্কৃতিকে, টালিগঞ্জকে এবং বাংলাকে আক্রমণ করা যাবে না। বাক স্বাধীনতা আছে, মানুষ কথা বলতেই পারেন। পুরুলিয়ার সভা থেকে এদিন স্পষ্টতই সায়নীর পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী।

তথাগত রায়ের (Tathagata Ray) নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, বয়স হয়ে গিয়েছে তবু এদের স্বভাব যায় না। ” উনি নাতনির বয়সি মেয়েকে ভয় দেখাচ্ছেন!” এর আগে সায়নীর পাশে দাঁড়িয়ে টুইটে এ ঘটনার নিন্দা করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও (Kakoli Ghoshdastidar)।

আরও পড়ুন:মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি: কটাক্ষ মমতার

Advt

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...