Saturday, April 4, 2026

ফের ২ জইশ জঙ্গি ভারতীয় নিরাপত্তারক্ষীদের জালে, ভেস্তে গেল পাকিস্তানের অস্ত্র পাচারের ছক

Date:

Share post:

ফের পাকিস্তানি রেঞ্জারদের অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল ভারতীয় নিরাপত্তারক্ষীরা। ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে জম্মু ও কাশ্মীরে অস্ত্র পাচারের ছক কষেছিল। গ্রেফতার হয়েছে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিও।

ঘটনাটি ঘটেছে জম্মুর রামবান এলাকার কাছে। ধৃত দুই জঙ্গির নাম উমর আহমেদ মালিক ও সুহেল আহমেদ মালিক। জানা গিয়েছে, ভারতীয় গোয়েন্দারা কিছুদিন আগেই খবর পেয়েছেন জম্মু ও কাশ্মীরের সাম্বা এলাকায় পাকিস্তানি রেঞ্জাররা ড্রোনের মাধ্যমে বহু অস্ত্র পাচার করেছে। তার ভিত্তিতেই সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ গ্রুপ রামবান এলাকায় তল্লাশি চালিয়ে জইশ-ই-মহম্মদের একটি গোপন ঘাঁটির সন্ধান পায়। সেখান থেকে দুই জইশ জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি একে-৪৭, একটি পিস্তুল, ১৬টি গ্রেনেড, ১৯ একে-ম্যাগাজিন, ২৬৯টি তাজা কার্তুজ-সহ আরও অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত উমর আহমেদ মালিক ও সুহেল আহমেদ মালিক অনন্তনাগ জেলার বিজবেহরা এলাকার সেমথান এলাকার বাসিন্দা।

জম্মু ও কাশ্মীর পুলিশ ধৃত দুই জঙ্গিকে জেরা করার পর উঠে এসেছে নানান তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানিয়েছে পাকিস্তানি রেঞ্জাররা ড্রোনের মাধ্যমে সাম্বা জেলার বিজয়পুর এলাকায় অস্ত্র পাচার করে। পরে সেগুলি ধৃতদের মাধ্যমে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিল বুদগামের বাসিন্দা পাকিস্তানের মদতপুষ্ট জইশ জঙ্গিদের কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত হ্যান্ডেলার আকিব ওরফে আলফা। তবুও ভারতীয় গোয়েন্দাদের জালে আটকেছেন জঙ্গিরা। সোমবার রামবান এলাকায় তল্লাশি চালান ভারতীয় নিরাপত্তারক্ষীরা। আর তাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে নেমেছে নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কাটছাঁট, রাফাল প্রদর্শনে প্রথম মহিলা ফাইটার জেট চালক

Advt

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...