Monday, April 13, 2026

সংসদ ক্যান্টিনের সব খাবারে ভরতুকি তুলে নিচ্ছে কেন্দ্র

Date:

Share post:

সংসদের ক্যান্টিনে (Parliament Canteen) ভরতুকি (Subsidy) তুলে দেওয়া হল। এখন থেকে কোনও খাবারেই আর ভরতুকি দেওয়া হবে না। বাজেট অধিবেশন (budget session) শুরুর আগেই সংসদ ক্যান্টিনের ভরতুকির প্রথা তুলে দিল কেন্দ্র।  লোকসভার স্পিকার (speaker of parliament)ওম বিড়লা বুধবার এ কথা জানিয়েছেন।

স্বাধীনতার পর থেকেই দিল্লির এই সংসদ ক্যান্টিনে সস্তায় খাবার মিলত। দারুণ মুখররোচক সব খাবার অবিশ্বাস্য কম দামে বিক্রি হত এখানে। এর জন্য  প্রতি বছর কেন্দ্র সরকারকে বিপুল অঙ্কের টাকা ভরতুকি দিতে হত।  অথচ সাংসদদের বেতন কাঠামো যথেষ্ট ভালো। তা সত্ত্বেও সাংসদরা কেন এই ভরতুকির সুবিধা ভোগ করবেন তা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। বারবার সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রে ক্ষমতাসীন সরকার।  তবে এবার কড়া সিদ্ধান্ত নিয়ে সেই ভরতুকি তুলে দিচ্ছে মোদি সরকার। যার ফলে বছরে সরকারের আট কোটি টাকা বাঁচবে বলে খবর। লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, এবার থেকে সংসদের ক্যান্টিনের খাবারের দামে কোনও ভরতুকি মিলবে না। ফলে বাজারের দামেই বিকোবে সংসদের ক্যান্টিনের খাবার। সংসদের ক্যান্টিন এবার থেকে নর্দান রেলওয়ের পরিবর্তে চালাবে আইটিডিসি।

আরও খবর-আজ শপথ নেবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেন

Advt

 

 

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...