Saturday, June 27, 2026

তৃণমূলে ‘কর্মচারী’, বিজেপি-তে ‘সহকর্মী’, রাজীব-প্রবীরকে বিজেপিতে আহ্বান শুভেন্দুর

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালদের নাম শুভেন্দুর মুখে। বুধবার চন্দননগরের সার্কাস ময়দানের সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও প্রবীর ঘোষালকে (Prabir Ghoshal) একপ্রকার বিজেপি–তে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজীব-প্রবীরদের উদ্দেশে শুভেন্দু বলেন, কর্মচারী হতে চাইলে তৃণমূলে। সহকর্মী হতে চাইলে বিজেপিতে আসুন।

বুধবার দিন ফের বেসুরো বেজেছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। তিনি অভিযোগ করেছেন,পরিকল্পনা করে তাঁকে হারানোর চেষ্টা চলছে। অন্যদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে যুবকদের কর্মসংস্থানের বিষয়টি তুলেছেন। কার্যত কাঠগড়ায় তুলেছেন নিজের দলকে। এই অবস্থায় রাজীব-প্রবীরদের উদ্দেশে শুভেন্দুর বক্তব্য, ‘রাজীব তো বেসুরো কী করবে জানি না! প্রবীর ঘোষালও বেসুরো। সবাইকে বলছি, কর্মচারী হয়ে থাকতে চাইলে তৃণমূল কোম্পানিতে থাকুন। সহকর্মী হয়ে কাজ করতে চাইলে বিজেপিতে আসতেই হবে।’ নিজের প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলেন,  ‘আমি কর্মচারী হয়ে থাকার লোক নই। বিজেপিতে সহকর্মী হয়ে থাকব’।

আরও পড়ুন- কমিটি ফর ন্যাশনাল ইন্টিগ্রেশনের সভাপতির দায়িত্বে প্রদীপ ভট্টাচার্য

Advt

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...