Monday, April 13, 2026

বাইডেনের জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদে বাঙালি কন্যা সুমনা গুহ

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর থাকে গোটা বিশ্বের। এবারের মার্কিন প্রেসিডেন্ট(US president) নির্বাচনে ট্রাম্পকে সরিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন(Joe Biden)। তার মন্ত্রিসভার দিকে অন্যান্য দেশের পাশাপাশি বাড়তি নজর ছিল ভারতেরও। এর অন্যতম কারণ আমেরিকার নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস(Kamala Harris)। তবে তিনি একা নন, বাইডেনের অফিসে একাধিক পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা। জানা গিয়েছে মোট ২০ জন ভারতীয় রয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পদে। যার মধ্যে আবার একজন বাঙালি, নাম সুমনা গুহ(Sumana Guha)। মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তিনি।

জানা গিয়েছে, আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর ফর সাউথ এশিয়া হিসেবে ধাকবেন সুমনা গুহ। শুধু দক্ষিণ এশিয়া নয়, মধ্য এশিয়া নিয়েও কাজ করেছেন তিনি। ২০১২-র অগস্টে পলিসি প্ল্যানিং স্টাফ হিসেবে যোগ দেন সুমনা। তথ্য অনুযায়ী, একসময় আফগানিস্তান ও পাকিস্তানের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফিসের সিনিয়র অ্যাডভাইজর হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর প্রোফাইলে রয়েছে ভাইস প্রেসিডেন্টের আফিসে জাতীয় নিরাপত্তা বিষয়ে স্পেশাল অ্যাডভাইজর হওয়ার অভিজ্ঞতাও। মার্কিন স্বরাষ্ট্র সচিবের দফতরে ২০ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছেন তাঁর।

আরও পড়ুন:সময় বরাদ্দ মাত্র ১০মিনিট, কমিশনের কাছে আজ রাজনৈতিক দলের প্রতিনিধিরা

তবে শুধু সুমনা নন, ২০ জন ইন্দো-আমেরিকানকে নিয়ে থাকছেন নতুন এই প্রশাসকের দলে। তাঁদের মধ্যে ১৩ জন মহিলা। প্রত্যেকেই সম্মানিত ও গুরুত্বপর্ণ পদ পেয়েছেন বলে খবর। হোয়াইট হাউস অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগের ডিরেক্টর পদে বসতে চলেছেন নীরা ট্যান্ডন। তাঁর বাবা ও মা দুজনেই ভারতীয়। পাবলিক হেলথ সার্ভিস কমিশনে উচ্চপদে কর্মরত ছিলেন মার্কিন সার্জন ড. বিবেক মূর্তি। করোনা পরিস্থিতিতে যে টাস্ক ফোর্স কাজ করবে সেটি সামলানোর দায়িত্ব রয়েছে তাঁর উপর। পাশাপাশি, উজরা জেয়া ট্রাম্পের নীতি মানতে না পেরে ২০১৮ সালে বিদেশ মন্ত্রক ত্যাগ করেন। এনাকে বাইডেন শান্তিস্থাপন জোটের সিইও করেছেন। মালা আডিগা জো বিডেনের স্ত্রী জিল বিডেনের সিনিয়র অ্যাডভাইসর হিসেবে নিযুক্ত হয়েছেন। আর এক কাশ্মীরি কন্যা সমিরা ফাজিলি অর্থনৈতিক এজেন্সির দায়িত্ব সামলাবেন। গৌতম রাঘবন নামে আর এক ভারতীয় বংশোদ্ভূত আগে ওবামার সঙ্গে কাজ করেছেন। বাইডেনের সঙ্গেও এবার তিনি কাজ করতে চলেছেন।

Advt

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...