Thursday, March 26, 2026

নেতাজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে বদলাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম: সূত্র

Date:

Share post:

নেতাজির জন্মদিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করার পরে এবার ভিক্টোরিয়া মেমোরিয়লের (Victoria Memorial) নাম বদলতে চলছে কেন্দ্র। সূত্রের খবর, নাম বদলের ঘোষণা করতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই (Narendra Modi)। নেতাজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া মেমোরিয়লের সঙ্গে যোগ হতে পারে আজাদ হিন্দ ফৌজের নামও। নেতাজি কমিটি থেকে এমনটাই প্রস্তাব রাখা হয়েছে বলে খবর।

নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhash Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনে ইতিমধ্যেই একাধিক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবেও ঘোষণা করা হয়েছে। হাওড়া-কালকা (Kalka Mail) মেলের নাম বদল করেছে ভারতীয় রেল। নয়া নাম নেতাজি এক্সপ্রেস (Netaji Express)। কালকা মেলের নাম পরিবর্তনের কথা টুইট করে জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyel)। কিন্তু হঠাই কালকা মেলই কেন? কারণ, ১৯৪১ সালে ব্রিটিশদের নজর এড়াতে বিহারের গোমো থেকে কালকা মেল ধরে পালিয়েছিলেন নেতাজি। সেই ঘটনার স্মরণে তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কালকা মেল ট্রেনের নাম বদল করা হল। সূত্রের খবর এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামও বদল করতে চলছে কেন্দ্র।

আরও পড়ুন :অবাধ-শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনের কাছে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন বিজেপির

Advt

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...