Sunday, May 24, 2026

রেকর্ড ছুঁয়েও ফের ধাক্কা খেলো শেয়ার বাজার, ৭৪৬ পয়েন্ট নামলো সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৮,৮৭৮.৫৪ (⬇️ -১.৫০%)

🔹নিফটি ১৪,৩৭১.৯০ (⬇️ -১.৫০%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে ভারতের শেয়ার বাজার। বৃহস্পতিবার নয়া ইতিহাসও গড়েছে সেনসেক্স। তবে সুসময় দীর্ঘস্থায়ী হলো না। শুক্রবার বড়সড় পতন ঘটল শেয়ারবাজারে। গতকাল সেনসেক্স শিখর ছুঁয়ে ৫০,১৪৬.২১ পর্যন্ত পৌঁছলেও এদিন তা নেমে এলো ৪৮,৮৭৮.৫৪-তে। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। গতকাল ১৪,৬৪৪.৭০-এ পৌঁছলেও এদিনের তা নেমে দাঁড়ায় ১৪,৩৭১.৯০-এ।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৭৪৬.২২ পয়েন্ট বা -১.৫০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৮,৮৭৮.৫৪। এনএসই নিফটি (NSE Nifty) -২১৪.৪৫ পয়েন্ট বা -১.৫০ শতাংশ নেমে হয়েছে ১৪,৩৭১.৯০। স্বাভাবিকভাবেই আশার আলো দেখিয়েও মাত্র একদিনের মধ্যে এতোখানি ধাক্কায় মাথায় হাত বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:দেশভক্তির সার্টিফিকেট দেওয়া ব্যক্তিদের মুখোশ খুলে পড়েছে: তোপ সোনিয়ার

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...