Monday, June 22, 2026

সবচেয়ে ভাল প্রস্তাবটাই দিয়েছে কেন্দ্র, বল এখন কৃষকদের কোর্টে : তোমর

Date:

Share post:

নতুন তিনটি কৃষি আইন (farm laws) দেড় বছর স্থগিত (put on hold) রাখার সরকারি প্রস্তাব কৃষক সংগঠনগুলি নাকচ করে দেওয়ার পর শুক্রবার একাদশ রাউন্ডের বৈঠকটি কার্যত নিষ্ফলা হয়েছে। কেন্দ্র (centre) ও কৃষক সংগঠনগুলির (farmers organisations) আজকের বৈঠকে নতুন কোনও সমাধানসূত্র তো বেরোয়ইনি, উল্টে সবচেয়ে কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায় আলোচনা। পরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, দেড় বছর নতুন আইন কার্যকর না করার প্রস্তাব দিয়েছিলাম আমরা। এই সময়ের মধ্যে কৃষকদের বিকল্প ও গ্রহণযোগ্য প্রস্তাব পেশ করার কথা বলা হয়েছিল। আমাদের পক্ষে সবচেয়ে বেশি যেটা করা সম্ভব সেটাই করেছি। বল এখন কৃষকদের কোর্টে। ওরাই ঠিক করুন ওরা কী করবেন। যদি বিকল্প প্রস্তাব পেশ করতে পারেন তাহলে আবার আলোচনা হতে পারে। তবে আইন বাতিল সম্ভব নয়। এদিনের বৈঠকের পর স্পষ্ট যে দেড় বছর আইন স্থগিতের প্রস্তাব না মানলে নিজে থেকে আর বৈঠকে উদ্যোগী হবে না কেন্দ্র। এদিন দুপক্ষের সংক্ষিপ্ত বৈঠকের পর কৃষক নেতা হান্নান মোল্লা বলেন, ৯৫ শতাংশ আন্দোলনকারী ঐক্যবদ্ধ আছেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে তাঁরা ফের নিজেদের মধ্যে আলোচনায় বসবেন।

আরও পড়ুন- জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক, পালটা অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Advt

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...