Friday, April 3, 2026

GTA চেয়ারম্যান অনীত থাপা নেপালের নাগরিক! প্রকাশিত খবর ঘিরে জোর জল্পনা

Date:

Share post:

পাহাড়ের GTA চেয়ারম্যান তথা মোর্চা নেতা অনীত থাপা (Anit Thapa) নেপালের (Nepal) নাগরিক !

আরও পড়ুন:ভোটের মুখে জেলা সম্পাদকমণ্ডলীতে ঠাঁই পেলেন সুশান্ত ঘোষ

নেপালের একটি নিউজ পোর্টালে প্রকাশিত এই সংবাদ ঘিরে ঝড় উঠেছে৷ এই খবর ভাইরাল হয়েছে পাহাড়ে৷ বলা হয়েছে, নেপালের ঝাপা জেলার ভদ্রপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনীত থাপা৷ এইখবর প্রকাশ্যে আসার পরই অনীতের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে৷
ওই পোর্টাল নিজেদের এই দাবির সমর্থনে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি পরিচয় পত্রও পোস্ট করেছে৷ প্রশ্ন উঠেছে, কী ভাবে, কোন রহস্যে নেপালের এক বাসিন্দা ভারতের একটি স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান পদে মনোনীত হলেন ? থাপা অবশ্য এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন৷ তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে৷ এদিকে এই খবরের তদন্ত দাবি করেছে জিএনএলএফ (GNLF)৷ ওই দলের নেতা মহেন্দ্র ছেত্রী বলেছেন, ভারতে দ্বৈত-নাগরিকত্ব নিষিদ্ধ৷ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার৷

Advt

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...