Thursday, June 25, 2026

রাজ্যে ক্রমশই কমছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার

Date:

Share post:

পশ্চিমবঙ্গে (West Bengal) ক্রমশই কমছে করোনা (Coronavirus) সংক্রমণের হার। দৈনিক সংক্রমণের গ্রাফ এখন অনেকটাই নিম্নমুখী। সম্প্রতি ৪০০-র নীচে করোনার দৈনিক সংক্রমণ নেমে এসেছিল। শুক্রবার (Friday) তা সামান্য বেড়ে হল ৪০৬। তবে বেড়েছে সুস্থতার হার। শুক্রবার সুস্থ হয়েছে ৪৯৩ জন। সংক্রমণের থেকে সুস্থতার পরিমাণ অপেক্ষাকৃত বেশি। রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৭০। শুক্রবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬৭ হাজার ৩০৪ জন। সুস্থ হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার ৭৩৭ জন। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭।

শেষ ২৪ ঘণ্টায় দৈনিক নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা ২৮ হাজার ১৭১ জন। শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লক্ষ ৭৯ হাজার ৮৪০টি। রাজ্যে এই নমুনা পরীক্ষার কাজ করছে মোট ১০২টি পরীক্ষাগার। চলতি সপ্তাহেই পরীক্ষাগারের তালিকায় যুক্ত হয়েছে আরও নতুন দুটি কেন্দ্র।

এখনও পর্যন্ত কলকাতায় (Kolkata) করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ১৮৫। উত্তর ২৪ পরগনা করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬৯। কলকাতায় সক্রিয় রোগীর ১ হাজার ২৬৮, উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৬৫৯। এখন পর্যন্ত কলকাতায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৫ জনের। উত্তর ২৪ পরগনায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪৪৯ জনের। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় কলকাতা ও উত্তর ২৪ পরগণাই রাজ্যে প্রথমে রয়েছে।

আরও পড়ুন-‘চোখের সামনে আগুনে জ্বলছিলেন নেতাজি’, বিমান দুর্ঘটনা ও কর্নেল হাবিবুরের বয়ান

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...