Thursday, June 25, 2026

ভারত-ইংল‍্যান্ড প্রথম দুই টেস্টে নিষিদ্ধ দর্শক প্রবেশ

Date:

Share post:

ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল‍্যান্ড ( india vs englan) সিরিজ। প্রথম দুই টেস্ট ম‍্যাচ ফাঁকা স্টেডিয়ামেই খেলা হবে। এমনটাই জানাল বোর্ড। ৫ তারিখ থেকে চেন্নাইয়ে এম এ চিদম্বরম স্টেডিয়ামে ( m a chidambaram stadium) বসতে চলেছে প্রথম দুই টেস্ট সিরিজের আসর। সেখানেই দর্শক প্রবেশের অনুমতি দিল না বোর্ড। ২৭ জানুয়ারি মধ‍্যে দুই দলের ক্রিকেটাররা পৌঁছে যাবেন চেন্নাই।

এখনও করোনার ( corona) হাত থেকে রক্ষা পায়নি গোটা বিশ্ব। সেই করোনার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। এদিন তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব আর ভি রামস্বামী বলেন, “বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি সংস্থার সমস্ত সদস্যদের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বোর্ডের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিন বিজ্ঞপ্তিতে বলা হয় যে,” করোনা অতিমারির কথা মাথায় রেখে আসন্ন ভারত-ইংল‍্যান্ড প্রথম দুই টেস্টে দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হল না। খেলোয়ারদের নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। ফলে দুই টেস্ট হবে রুদ্ধদ্বার। অর্থাৎ দর্শকতো বটেই, কোন অতিথি বা সাব-কমিটির কোন সদ‍স‍‍্যরাও প্রবেশ করতে পারবেন না।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...