Saturday, March 28, 2026

লাদাখ ইস্যুতে ফির সংঘাতে ভারত চিন, কড়া বিবৃতি রাজনাথের

Date:

Share post:

ভারত(India) আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজায় বিশ্বাস করে। তবে চিন(China) যে বিষধর সাপ সে প্রমাণ আগেই মিলেছে। এহেন অবস্থায় মাঝেই শনিবার লাদাখ(Ladakh) ইস্যুতে বক্তব্য পেশ করে চিনের বিশ্বাসভঙ্গের খতিয়ান আরো একবার তুলে ধরলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, গত ৯ মাস ধরে লাদাখ সীমান্তে উত্তেজনা জারি রয়েছে। ভারত আলোচনার মাধ্যমে সমাধানের বিশ্বাস করে। কিন্তু চিনের অসহযোগিতায় বিষয়টা বিন্দুমাত্র এগোয়নি। ফলে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে নির্দিষ্ট করে তা এখনই বলা যাচ্ছে না। পাশাপাশি নিয়ন্ত্রণরেখায় দুই দেশের তরফে সেনা কমানোর প্রসঙ্গ নিয়েও এদিন বিবৃতি দেন রাজনাথ সিং।

আরও পড়ুন:বারবার বাংলায় উক্তি, ২৩ জানুয়ারি ‘জাতীয় ছুটি’র ঘোষণা নেই প্রধানমন্ত্রীর ভাষণে

ভারত চিন উত্তেজনা পূর্ণ পরিস্থিতিকে নজরে রেখে এদিন রাজনাথ সিং জানিয়ে দেন, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন যদি সেনার সংখ্যা না কমায় ভারত একপাক্ষিক ভাবে কখনোই সেনা কমাবে না নিয়ন্ত্রণ রেখা থেকে। তিনি আরো বলেন চিন ভারতের কোনও কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে আপত্তি তুলেছে ঠিকই, কিন্তু তারপরও ভারত সীমান্তবর্তী অঞ্চলে দ্রুতগতিতে পরিকাঠামোগত উন্নয়নের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

Advt

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...