Thursday, June 4, 2026

সুপারি কিলার দিয়ে ৪ কৃষক নেতাকে খুনের ষড়যন্ত্র! চাঞ্চল্য মুখোশধারীর বয়ানে

Date:

Share post:

তিন কৃষি আইন (Firm Law) বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকারের টানাপোড়েন চলছেই। শুক্রবার রাতে পরিস্থিতি আরও ঘোরালো হল সিংঘু (Singhu) সীমানায়। সূত্রের খবর, সিংঘুতে সমবেত কৃষকরা মুখোশ পরিহিত এক ব্যক্তিকে পাকড়াও করেছে। এরপর আন্দোলনকারী কৃষকরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, চার কৃষক নেতাকে গুলি করার সুপারি দেওয়ার পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের দিন (Republic Day) রাজধানী দিল্লিতে (Delhi) কৃষকদের সমাবেশ বানচাল করার দায়িত্ব দিতে দুটি দল গঠন করা হয়েছে। এর মধ্যে একটি দলের সদস্য সিংঘু সীমানা থেকে হাতেনাতে ধরা পড়া মুখোশ পরিহিত ওই ব্যক্তি।

সূত্রের খবর, শুক্রবার রাতে মুখোশ পরিহিত ওই ব্যক্তিকে পাকড়াও করার পর আন্দোলনরত কৃষকরা সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তি কয়েকজন পুলিশ আধিকারিকের নাম জানিয়েছেন। এও দাবি করেছেন, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের সমাবেশের জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে কৃষক নেতাদের উপর গুলি চালানোর ষড়যন্ত্র করা হয়েছে।

সাংবাদিকদের কাছে মুখোশ পরিহিত অবস্থায় ধরা পরা ওই ব্যক্তি এও দাবি করেন, গত ১৯ জানুয়ারি থেকে তিনি এখানে রয়েছেন। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দোলনরত কৃষকদের কাছে অস্ত্রশস্ত্র আছে কিনা তার সন্ধান করা।

ধৃত আরও জানিয়েছেন, ২৬ জানুয়ারি সমাবেশ কৃষকরা নিষেধ অমান্য করে ট্র্যাক্টর (Tractor) মিছিল নিয়ে এগিয়ে গেলে তাদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সবমিলিয়ে পরিস্থিতি এখন উত্তপ্ত।

এদিকে কৃষক নেতারা দাবি করেছেন, কৃষকরা এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। আগামী দিনেও আন্দোলন শান্তিপূর্ণভাবে চালানোর পরিকল্পনা রয়েছে। এদিকে মুখোশধারী জানান, টাকার বিনিময়ে কাজ করছেন ওঁরা। এটা জানা দরকার কারা অর্থ জোগাচ্ছে। প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্র্যাক্টর নিয়ে কৃষকদের মিছিল ইতিমধ্যেই ঘোষিত অনুষ্ঠান। তবে দিল্লি পুলিশ ( Delhi Police) এখনও ওই মিছিলের কোনও অনুমতি দেয়নি। আদৌ ট্রাক্টর মিছিলের অনুমতি পুলিশ দেবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।

আরও পড়ুন-শাহি-সফরে চমক, যেতে পারেন মহারাজের কাছে

Advt

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...