Thursday, April 2, 2026

লিগ টেবিলে শীর্ষে ওঠাই লক্ষ‍‍্য বাগান শিবিরের

Date:

Share post:

চেন্নাইয়ান এফসির ( chennaiyin fc)পর এবার মিশন নর্থইস্টইউনাইটেড( northeast united fc) । মঙ্গলবার আইএসএলে এটিকে মোহনবাগান ( atk mohunbagan) পরবর্তী ম‍্যাচ খেলতে নামছে নর্থইস্টইউনাইটেডের বিরুদ্ধে। শেষ ম‍্যাচে চেন্নাইয়ানকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলেছে হাবাসের দল। এবার নর্থইস্টকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে ওঠাই লক্ষ‍্য বাগান ব্রিগেডের। প্রথম লেগে হাবাসের দল ২-০ গোলে হারিয়েছিল নর্থইস্টকে। সেই ধারাই মঙ্গলবার ধরে রাখতে চান হাবাস।

এই মুহুর্তে ১২ ম‍্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির থেকে মাত্র ৫ পয়েন্টের ব‍্যবধান। তাই লিগ টেবিলে শীর্ষে যেতে প্রতি ম‍্যাচেই জিততে মরিয়া প্রীতম কোটাল, অরিন্দম ভট্টাচার্য। প্লে-অফে দল আগেই চলে গিয়েছে। তাই এখন প্লে-অফ নিয়ে না ভেবে বরং শীর্ষে থেকে লিগ শেষ করাই এখন মূল লক্ষ‍্য বাগান শিবিরের।

এদিন অনুশীলন শেষে প্রীতম বলেন, “প্লে-অফে চলেই গিয়েছি। শেষ চারে যাওয়া নিয়ে এখন আর ভাবছি না। আমাদের মূল লক্ষ‍্য লিগ শীর্ষে থেকে প্রতিযোগিতা শেষ করা। যাতে পরের বার এ এফ সি চ‍্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পাই। ” নর্থইস্ট নিয়ে প্রীতম বলেন,” নর্থইস্টের কোচ বদল হয়েছে। নতুন একজন বিদেশি এসেছে। ফলে মঙ্গলবার ম‍্যাচটা যে অত সহজ হবে না। তবুও জয়ের ব‍্যাপারে আমরা আশাবাদী।”

মঙ্গলবারের ম‍্যাচ নিয়ে আরেক বঙ্গ সন্তান অরিন্দম ভট্টাচার্য বলেন,” প্রথম লেগে নর্থইস্টের বিরুদ্ধে জয় পেয়েছি বলে এই ম‍্যাচেও জয় পাব এটা ভাবা ভুল। দ্বিতীয় লেগে ম‍্যাচ সবসময় কঠিন হয়। তবে মঙ্গলবারের ম‍্যাচে আমরা জয় পাবই।

নর্থইস্টের বিরুদ্ধে জয় নিয়ে আশাবাদী বাগানের তারকা ফুটবলার জাভি হার্নান্ডেজ। নর্থইস্টের বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে চান তিনি।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার স্টোকসের

Advt

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...