Monday, June 8, 2026

করোনার দাপট কমছে কলকাতায়

Date:

Share post:

করোনার দাপট কমছে কলকাতায় (Kolkata)। প্রথমবারের জন্য মহানগরে সক্রিয় করোনা আক্রান্ত ০.৯৯ শতাংশ। এই পরিসংখ্যান প্রশাসনের কাছে অনেকটা স্বস্তির খবর। এই হার নির্ধারণ করা হয় কত জন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা কত, তার শতাংশের হিসাব করে।

রাজ্যের (West Bengal) ক্ষেত্রে সক্রিয় করোনা আক্রান্ত ১.১৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৭ হাজার ৭১৪ জন। অন্য দিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছে ৪৭৪ জন। রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ৫ লক্ষ ৫১ হাজার ২১১ জন। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ৩৯৬। শুক্রবারের তুলনায় সেই সংখ্যাটি কমেছে ৭৪ জন। শনিবার রাজ্য মোট ২৮ হাজার ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে এই নমুনা পরীক্ষার কাজ করছে মোট ১০২টি পরীক্ষাগার। চলতি সপ্তাহেই পরীক্ষাগারের তালিকায় যুক্ত হয়েছে আরও নতুন দুটি কেন্দ্র।

রাজ্যে মোট ১০১টি হাসপাতাল করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কাজ করে চলেছে। যার মধ্যে ৪৪টি সরকারি ও ৫৭টি বেসরকারি হাসপাতাল। রাজ্যে রয়েছে মোট ১২ হাজার ৪৪০টি করোনা হাসপাতালের শয্যা। রাজ্যে এখনও ৬৭ হাজার ২৪৯ জন মানুষ হোম কোয়রান্টাইনে রয়েছে।

আরও পড়ুন-‘কঠোর অনুশীলন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে’ জানালেন সিরাজ

Advt

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...