Monday, April 6, 2026

করোনা মোকাবিলায় মোদির ভূয়সী প্রশংসা করলেন হু প্রধান

Date:

Share post:

আরও একবার ভারতের (India) প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus)। করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে মোদি এবং তাঁর দেশ। টুইট করে এমনটাই জানিয়েছেন হু প্রধান। মোদির প্রশংসা আধানমের মুখে এই প্রথম একেবারেই নয়। এর আগেও একাধিকবার ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে।

টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস লিখেছেন, “করোনা মোকাবিলায় ভারত এবং সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবদানের জন্য অনেক ধন্যবাদ। ভয়ানক এই ভাইরাসের মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ভাইরাস সম্পর্কে তথ্য একে-অন্যের সঙ্গে শেয়ার করতে হবে। তাহলেই এই ভাইরাসকে রুখে অনেক প্রাণ বাঁচানো সম্ভব।”

এর আগেও গত বছরের নভেম্বরে (November) হু প্রধান মোদির সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেই সময় তাঁদের মধ্যে আলোচনা হয় করোনাভাইরাসের পাশাপাশি অন্যান্য জটিল রোগগুলোর বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায় তা নিয়ে। এছাড়া ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প, টিউবারকোলোসিসের বিরুদ্ধে লড়াইয়ের উচ্চ প্রশংসা করেন টেড্রোস। পাশাপাশি জানান, বিশ্ব স্বাস্থ্য পরিষেবায় ভারতের অবদান অপরিসীম। এছাড়াও কোভিড রুখতে আয়ুর্বেদ পদ্ধতি নিয়েও আলোচনা হয় তাঁদের।

আরও পড়ুন-কেন্দ্রের আমন্ত্রিতরা বোঝালেন নেতাজি- স্মরণ নেহাতই ছল, কণাদ দাশগুপ্তর কলম

Advt

Related articles

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...