Wednesday, June 24, 2026

কার্যত ফাঁকা শোভন-বৈশাখীর পদযাত্রা, ডিজে-র তালে উদ্দাম নৃত্য বিজেপি কর্মীদের

Date:

Share post:

কার্যত ফাঁকা শোভন-বৈশাখীর ২৬জানুয়ারির পদযাত্রা। 72 তম প্রজাতন্ত্র দিবসে ১২০ফুট জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Shovan Chatterjee-Boishakhi Benarjee) ছাড়া আর গুটিকতক প্রথম সারির নেতাকে দেখা গেল। আর সঙ্গী ছিল ডিজে চালিয়ে বিজেপি নেতা কর্মীদের উদ্দাম নৃত্য।

বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে বরফ কল পর্যন্ত ছিল এই শোভাযাত্রা। চূড়ান্ত উদ্দামতায় দেশাত্মবোধক ডিজে গানে কোমর দোলাতে দেখা গেল বিজেপি (Bjp) কর্মী-সমর্থকদের। পদযাত্রায় পা মেলাতে দেখা গেল দেবজিৎ সরকার (Debjit Sarkar) ও শিবাজি সিনহা রায়কেও। একশোকুড়ি ফুট জাতীয় পতাকার প্রসঙ্গে শোভন বলেন, দেশকে এবং জাতীয় পতাকাকে সম্মান জানাতেই এই পদক্ষেপ।

প্রবীর ঘোষাল প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রবীর ঘোষালের (Prabir Ghosal) সঙ্গে তার দীর্ঘদিন যাবৎ আলাপ তবে তিনি বিজেপিতে আসবেন কি না সেটা একান্তই তাঁর ব্যাপার।

এদিন দেবলীনা-সায়নী প্রসঙ্গ টেনে বৈশাখী বলেন, বুদ্ধিজীবী কলাকুশলীদের মোমবাতিগুলি হঠাৎ করে জ্বলে ওঠে। অথচ যখন গ্রামেগঞ্জে মেয়েরা ধর্ষিত-লাঞ্চিত হয় তখন এঁদের মোমবাতিগুলে জ্বলতে দেখা যায় না।
তবে তাঁদের মিছিলে ডিজে চালিয়ে নাচ নিয়ে শোভন-বৈশাখী অবশ্য নিরুত্তর।

 

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...