Wednesday, June 24, 2026

শহরের পথে ‘কলকাতা বইমেলা ২০২১’-এর অভিনব নজরকাড়া প্রচার

Date:

Share post:

বই আর বাঙালি যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ । তার সংস্কৃতি-কৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে বইয়ের গন্ধ । মহামারির আবহে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা বন্ধ রাখা হয়েছে ঠিকই । তা বলে শীতের আমেজ গায়ে মেখে বাঙালি বই বিমুখ থাকবে তা কখনও হয় নাকি? তাই ছোটো আকারে হলেও এগিয়ে এসেছেন
কিছু প্রকাশক।
আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। শুরু হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ প্রকাশক সমন্বয় কমিটি’ আয়োজিত, বর্ণপরিচয় নিবেদিত ও নেক্সটজেন মিডিয়ার সহযোগিতায় ‘কলকাতা বইমেলা ২০২১’। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ‘কলকাতা বইমেলা’। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত ।
সময়: দুপুর দুটো থেকে রাত ন’টা।
স্থান : আমহার্স্ট স্ট্রিট
হৃষিকেশ পার্ক ।
মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন সেই বইমেলার অভিনব প্রচার পর্ব শুরু হল। যে প্রচার পর্বে জাঁকজমকের আতিশয্যের থেকেও অনেক বেশি ছিল আন্তরিকতা। হাজির ছিলেন মন্ত্রী তাপস রায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, প্রকাশক রূপা মজুমদার, শঙ্কর মণ্ডল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ , চিকিৎসক শিল্পী অশোক রায় প্রমুখ বিশিষ্টরা।
প্রত্যেকেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন । তাপস রায় বলেন, বাঙালির জীবনের সঙ্গে বই জড়িয়ে আছে । এই উদ্যোগ তা ফের প্রমাণ করে দিল। দেব সাহিত্য কুটিরের কর্ণধার রূপা মজুমদার বলেন, ছোট আকারে হলেও এই বইমেলায় আন্তরিকতার কোনও অভাব নেই। এমনকি প্রকাশকদের বইয়ের স্টল দেওয়ার জন্য কোনও অর্থ ব্যয় করতে হচ্ছে না। চিত্রশিল্পী শুভাপ্রসন্ন বলেন, যেভাবে উদ্যোগী হয়ে এই বইমেলার আয়োজন করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয় । সাংবাদিক কুণাল ঘোষ বলেন, কলকাতার এই বইমেলায় বই কিনলেই মিলবে ২৫শতাংশ ছাড়। এটা যে কোনও বইপ্রেমীর কাছে বড় পাওয়া ।
এদিন একটি ট্রামের কামরা সুসজ্জিত করে ধর্মতলা ট্রাম ডিপো থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রচারে অংশ নেয়। পুরো পথ পরিক্রমায় সঙ্গীত পরিবেশন করেন চিকিৎসক অশোক রায় । সবমিলিয়ে শহরের পথে এই বইমেলার প্রচার অভিযানের অভিনবত্ব সবার নজর কাড়ে ।তাই দ্বিধাহীন ভাবে আসুন শহরের বুকে এই বইমেলায়, সংগ্রহ করুন আপনার প্রিয় বইটি।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...