Saturday, March 14, 2026

‘ডোমজুড়েই প্রার্থী হবো’, স্পষ্ট বার্তা দিলেন পদত্যাগী রাজীব

Date:

Share post:

দল বা প্রতীক যাই হোক, একুশের ভোটে তিনি ডোমজুড় কেন্দ্রেই (Domjur) প্রার্থী হবেন৷ মঙ্গলবার স্পষ্ট করেই এই বার্তা দিয়েছেন পদত্যাগীমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)৷ তবে এখনও স্পষ্ট করেননি, দলবদল করে তিনি বিজেপি-তে (BJP) যাচ্ছেন কি’না৷

রাজীববাবু গত ২১ জানুয়ারি রাজ্য মন্ত্রিসভার বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন৷ পদত্যাগ করার একটু পরেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ডোমজুড় কেন্দ্র থেকেই ভোটে লড়ার
চ্যালেঞ্জ ছুড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে৷
ডোমজুড় বিধানসভা কেন্দ্রটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত৷ ডোমজুড় থেকেই লড়বে বলে এদিন কল্যাণের চ্যালেঞ্জই কার্যত গ্রহণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

এ দিন নিজের নির্বাচনী কেন্দ্র ডোমজুড়ে প্রজাতন্ত্র দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রাক্তণ বনমন্ত্রী ৷ সেখানেই রাজীব বলেন, “ডোমজুড় কেন্দ্রের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক৷ আগামী দিনে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবে কে তাঁদের পরিবারের সদস্য আর কে বাইরের লোক৷”
আত্মবিশ্বাসী সুরে রাজীব বলেন, “এলাকার মানুষের সঙ্গে যে সম্পর্ক আমার রয়েছে, তার জোরেই বলছি, ডোমজুড়ের বাইরে বাংলার কোনও কেন্দ্র থেকেই আমি দাঁড়াব না৷ স্পষ্ট বলছি, আমি ডোমজুড়েই দাঁড়াবো”৷

প্রসঙ্গত, রাজীববাবু মন্ত্রিত্ব ছাড়লেও এখনও তৃণমূল ত্যাগ করেননি৷ রাজনৈতিক মহলে জল্পনা, চলতি মাসের ৩০-৩১ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন৷ তখনই শাহ হাওড়ায় বিজেপি-র মহা যোগদান মেলায় হাজির থাকবেন৷ শোনা যাচ্ছে, ওই যোগদান মেলাতেই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা-নেত্রী৷ তবে এ দিন স্পষ্ট করে এ বিষয়ে কিছুই বলেননি রাজীব বন্দ্যোপাধ্যায়৷

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...