Saturday, June 13, 2026

শৃঙ্খলাভঙ্গ’! , ‘বাগী’ বিধায়ক প্রবীর ঘোষালকে শো-কজ করলো তৃণমূল

Date:

Share post:

অবশেষে দলের ‘বাগী’ বিধায়ক প্রবীর ঘোষালকে(MLA Prabir Ghoshal) শো কজ (Show cause)করল তৃণমূল কংগ্রেস(TMC)৷ দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে আজ, মঙ্গলবারই তিনি হুগলি জেলার তৃণমূলের কোর কমিটি এবং জেলা তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেন৷ এই ঘটনার পরই প্রবীর ঘোষালকে শোকজ করার সিদ্ধান্ত নেয় দল৷ দিন চারেক আগে বালির দলীয় বিধায়ক বৈশালী ডালমিয়াকে সরাসরি বহিষ্কার করেছিল তৃণমূল৷ প্রবীর ঘোষাল অবশ্য জবাবদিহির সুযোগ পাবেন৷ উত্তরপাড়ার বিধায়ক জানিয়েছেন, “চিঠি এখনও পাইনি৷ আগে পাই, তারপর যা জবাব দেওয়ার দেবো”৷

Advt

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(MP Kalyan Banerjee) এদিনই দলীয় প্রবীর ঘোষালকে “দু’ মুখো সাপ” বলে কটাক্ষ করেছেন৷ প্রসঙ্গত, সোমবার পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সভাতেও ছিলেন না ছিলেন প্রবীর ঘোষাল৷

প্রবীরবাবু এ দিন বেশ কিছু বিস্ফোরক অভিযোগ এনেছেন দলের একাংশের বিরুদ্ধে৷ বলেছেন, “মুখ্যমন্ত্রীর কথাই দলের অনেক নেতা শুনছেন না। দলে একটি চক্র সক্রিয়৷ এই চক্র ভালো মানুষদের কাজ করতে দিচ্ছেনা”৷ তিনি বলেছেন, এই চক্রের কারনে কাজ করতে পারছি না”৷ শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেন তিনি৷

ওদিকে, সোমবারই পুরশুড়ার সভামঞ্চে দাঁড়িয়ে দলের বিক্ষুব্ধদের প্রতি কড়া মনোভাব স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷বলেছিলেন, যাঁরা দল ছাড়তে চান তাঁরা যেন তাড়াতাড়ি চলে যান৷ বিদ্রোহী এই বিধায়ক এখন কী সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের৷

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...