Saturday, June 20, 2026

১০ কোটি রাজ্যবাসী স্বাস্থ্যসাথীর আওতায় আসছেন: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের ১০ কোটি মানুষকেই স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে- দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির সার্বিক সাফল্য নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন রাজ্যের সব জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে নবান্নে (Nabanno) ভার্চুয়াল বৈঠকে বসেন মমতা। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ নামে দুটি বই প্রকাশ করেন তিনি।

সরকারের ‘দুয়ারে সরকার’ (Duware Sarkar) কর্মসূচিতে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প সবচেয়ে সফল। এ বিষয়ে মমতা বলেন, পাঁচ লাখ টাকা মূল্যের ক্যাসলেস স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে রাজ্য সরকার। এগুলো বেসরকারি হাসপাতালেও প্রযোজ্য। প্রতিবছর চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে পাওয়া যাবে। ১০ কোটি মানুষকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

সম্প্রতি জানা গিয়েছে, ১০০ দিনের কাজে দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ (West Bengal)। এই দিনের বৈঠকে ফের একবার একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ৬৪ লাখ পরিযায়ী শ্রমিক কাজ পেয়েছেন। প্রায় চার লক্ষ পরিযায়ী শ্রমিককে নতুন জব কার্ড (Job card) দেওয়া হয়েছে। রাজ্যে ৩৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে।

আরও পড়ুন:ফের অসুস্থ মহারাজ, বৃহস্পতিবার অ্যাঞ্জিয়োগ্রাম

বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সব পুরকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে। চিঠি দিয়ে তাদের টিকা দেওয়ার কথা জানিয়েছেন মমতা।

এদিন ‘চোখের আলো’ প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত ব্লকে ৫০,০০০-এর বেশি চশমা বিতরণ কর্মসূচিরও সূচনা করেন মুখ্যমন্ত্রী।

Advt

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...