Tuesday, April 7, 2026

টালমাটাল ইতালির রাজনীতি, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে

Date:

Share post:

করোনা পরিস্থিতির জেরে ইতালির অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। এহেন অবস্থায় মাঝেই এবার পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে (Giuseppe Conte)। গত সোমবারই প্রধানমন্ত্রী দপ্তর থেকে বিবৃতি পেশ করে জানিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার পদত্যাগ করবেন তিনি। সেইমতো সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণে পদত্যাগ করলেন কন্তে। প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে ঘোর অনিশ্চয়তার মুখে পড়ল ইতালি(Italy) রাজনীতি।

প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির ‘ইটালিয়া ভিভা’ দল জোট থেকে বেরিয়ে যাওয়ার ফলে সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারান প্রধানমন্ত্রী(Prime Minister) গিউসেপ্পে কন্তে। এরপর গত সপ্তাহে আস্থা ভোট হয়েছিল ইতালিতে। যদিও সেই আস্থাভোটে জিতে গিয়েছিলেন তিনি। তবে সংখ্যাগরিষ্ঠতা না থাকার জেরে মঙ্গলবার পদত্যাগ করে দিলেন কন্তে। ইতালির প্রেসিডেন্ট দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কন্তে। যদিও সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ইস্তফা দিলেও ফের ইতালির মসনদে ফেরার সম্ভাবনা রয়েছে কন্তের।

আরও পড়ুন:বিনয় মিশ্রের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি

ইতালির নিয়ম অনুযায়ী আরো একবার শক্তিশালী সরকার গড়ার সুযোগ দেওয়া হতে পারে কন্তেকে। সে ক্ষেত্রে আরও বড় কোনও জোট বেঁধে মসনদে বসার সুযোগ রয়েছে তাঁর হাতে। তবে শেষপর্যন্ত যদি তা না হয় সে ক্ষেত্রে অন্য কাউকে সরকার গড়ার সুযোগ দেবেন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে শুরু থেকেই বেশ কোণঠাসা ছিলেন ইতালির প্রধানমন্ত্রী। আক্রান্তের সংখ্যার পাশাপাশি ক্রমাগতভাবে সেখানে বেড়েছে মৃত্যুর হার। ইতালির অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। সব মিলিয়ে তারই চূড়ান্ত পরিণতি দেখা গেল মঙ্গলবার।

Advt

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...