Monday, April 6, 2026

বিজেপির বিরুদ্ধে ‘ফেক ভিডিও’ ভাইরালের অভিযোগ, অশান্তি রোখার বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজেপির বিরুদ্ধে ফের ভুয়ো সংবাদ প্রচারের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার বিকেলে নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium) ‘জাগ্রত বাংলা’র অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, “ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে”। অশান্তি ছড়ানোর চেষ্টা রুখে দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Advt

 

এদিন, তিনি জানান, আত্মসমর্পণকারী মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর পাশাপাশি আত্মসমর্পণকারী কেএলও জঙ্গিদের চাকরি দেওয়া হবে। রাজ্য পুলিশে (Police) ২৪০০ কনস্টেবল নিয়োগ করা হবে। লিভ কমপেনসেশন ডে ৫২ থেকে বাড়িয়ে ৬০ দিন করার প্রস্তাব দেন মমতা।

 

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পুলিশ সৎ এবং কঠোর কর্তব্যপরায়ন। পুলিশ কর্মীদের স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসতে নির্দেশ দেন তিনি। সিভিক বা ভিলেজ পুলিশকেও স্বাস্থ্যসাথীর আওতায় আনার কথা বলেন। এদিন, অবসাদে পুলিশ কর্মীদের আত্মহত্যা নিয়েও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, পুলিশ কর্মীদের মনের জোর যথেষ্ট। আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়। তাই হতাশা বা সমস্যা এলে আলোচনার করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...