Monday, June 8, 2026

মমতার ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’-এর ভূয়সী প্রশংসায় বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ, UNDP

Date:

Share post:

কন্যাশ্রী(kanyashree) থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একাধিক প্রকল্প ইতিমধ্যেই বিশ্বমঞ্চে প্রশংসিত। সেই ধারা অব্যাহত রেখে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতার মুকুটে যোগ হল নয়া পালক। সম্প্রতি রাজ্য সরকারের(state government) তরফে জনসাধারণের সুবিধার্থে ‘দুয়ারে সরকার'(Duare sarkar) ও ‘পাড়ায় সমাধান'(Paray Samadhan) নামে দুটি কর্মসূচি শুরু করা হয়েছে। এই দুই কর্মসূচির এবার ভূয়শী প্রশংসা করল আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংক ইউনিসেফ এবং রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচি বিষয়ক বিভাগ(UNDP)।

নবান্নে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে তিন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বক্তব্য, সাধারণ মানুষের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ প্রশংসনীয়। বুধবার নবান্নে সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক মামলার পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। সেখানে বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:বিজেপির বিরুদ্ধে ‘ফেক ভিডিও’ ভাইরালের অভিযোগ, অশান্তি রোখার বার্তা মুখ্যমন্ত্রীর

বুধবার নবান্নে সভাঘরে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান নামের দুটি কর্মসূচির রিপোর্ট প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘দুয়ারে সরকার প্রকল্পে আড়াই কোটি মানুষের আবেদন এসেছে। ৭০ থেকে ৮০ শতাংশ সমাধান করতে পেরেছি। দুয়ারে সরকার কর্মসূচি অত্যন্ত ভালো। এটা শুধুমাত্র নির্বাচনের দিকে তাকিয়ে করা হয়নি। আমি যখন ২০১১ তে ক্ষমতায় আসি তখন কিন্তু আমি আমার সরকারের সবাইকে নিয়ে জেলায় জেলায় চলে গিয়েছি, প্রশাসনকে পৌঁছে দিয়েছি। পাশাপাশি ওই বৈঠকে মুখ্যমন্ত্রী আরো জানান পাড়ায় সমাধান ইতিমধ্যেই দারুণ সাড়া পেয়েছে। এছাড়াও পুরনো প্রকল্প কন্যাশ্রী সবুজ সাথী সহ আরও একাধিক প্রকল্পের রিপোর্ট কার্ড এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...