Wednesday, June 24, 2026

কৃষি আইন বাতিল না হলে পদত্যাগ করুন মোদি: বিধানসভায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিধানসভার বিশেষ অধিবেশনে কৃষি আইনের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী। আইন বাতিল না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)৷ বৃহস্পতিবার বিধানসভায় বিজেপির প্রধানমন্ত্রী (Prime Minister) বলেও মোদিকে আক্রমণ করেন তিনি৷ মমতা বলেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক আন্দোলনে বিশৃংখলা নিয়েও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব আনতেই দুদিনের বিধানসভা অধিবেশন বসেছে। সেইমতো, কেন্দ্রের নয়া ৩টি কৃষি আইন নিয়ে বিধানসভায় প্রস্তাব আনে সরকারপক্ষ। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chetterjee) সরকারের আনা প্রস্তাব পেশ করতে শুরু করলে, গোলমাল শুরু করেন বিজেপি (Bjp) বিধায়করা। অভিযোগ, এরপর মুখ্যমন্ত্রী প্রস্তাবের সমর্থনে ভাষণ শুরু করলেই বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা (Manaj Tigga) ‘জয় শ্রী রাম’ স্লোগান ধ্বনি দিতে শুরু করেন। সেই স্লোগানে যোগদান করেন কংগ্রেস ছেড়ে সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় বিধায়ক দুলাল বরও (Dulal Bar)। এরপরই বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট (Walk Out) করেন।

আরও পড়ুন:১৯৩টিতে আসন রফা বাম-কংগ্রেসের, এখনও বাকি আরও

Advt

 

Related articles

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...