Monday, April 6, 2026

ফের নামল তাপমাত্রার পারদ, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

আরও খানিকটা নামল তাপমাত্রার পারদ। সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।

উত্তরবঙ্গে চলছে ঘন কুয়াশার দাপট। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল মেঘলা আকাশ থাকবে। যার জেরে সামান্য বাড়বে তাপমাত্রা। কলকাতায় সকালে হালকা কুয়াশা সকালে থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ থাকবে। তবে বিকেলের পর মেঘলা আকাশের সম্ভাবনা।

বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। উত্তরবঙ্গে ঘন কুয়াশার থাকবে আরও ৪৮ ঘণ্টা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার এর কাছাকাছি নামবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস। রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফের আবহাওয়ার পরিবর্তন হবে ফেব্রুয়ারি শুরুতে উত্তর-পশ্চিম ভারতে। তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে।

আরও পড়ুন-রাজ্যের নির্বাচনে প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, হেমন্ত সোরেনের ঘোষণায় ক্ষুব্ধ মমতা

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...