Monday, April 6, 2026

অমিতের পাঠানো বিমানে দিল্লি যাচ্ছেন রাজীব-সহ চারমূর্তি, আজই যোগদান: সূত্র 

Date:

Share post:

অমিত শাহর পাঠানো বিমানে দিল্লি যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। সঙ্গে থাকছেন রথীন চক্রবর্তী (Rajiv Banerjee), বৈশাখী ডালমিয়া (Boishakhi Dalmia) এবং প্রবীর ঘোষাল (Prabir Ghosal)। শনিবারে দিল্লিতে বিজেপির (Bjp) সদর দফতরে জেপি নাড্ডা (Jp Nadda) এবং অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে বিজেপিতে যোগদান করতে পারেন তাঁরা। এমনটাই বিজেপি সূত্রে খবর।

প্রথমে জানা গিয়েছিল, রবিবার ডুমুরজোলায় বিজেপির যোগদান মেলায় অমিত শাহর উপস্থিতিতে গেরুয়া শিবিরে আনুষ্ঠানিকভাবে নাম লেখাবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) দেখানো রাস্তায় প্রথম মন্ত্রিত্ব, তারপর বিধায়ক এবং শেষে দল ছাড়েন রাজীব। শুক্রবার তাঁর তৃণমূল (Tmc) ছাড়ার পরে গেরুয়া শিবিরে যোগদান একরকম পাকা হয়ে যায়। কিন্তু দিল্লি বিস্ফোরণের জেরে দুদিনের সফরে রাজ্যে আসছেন না অমিত শাহ। এই পরিস্থিতিতে বিজেপি সূত্রের খবর, রাজীব-সহ এই চারজনকে দিল্লি (Delhi) ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। সেই মত চার্টার্ড বিমান পাঠিয়েছেন তিনি। তাতে করেই এদিন বিকেল চারটে দিল্লি যাচ্ছেন এই চারমূর্তি। অমিত শাহর কর্মব্যস্ত সূচির মধ্যেই তাঁদের সঙ্গে দেখা করবেন। দেখা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সেখানে তাঁরা বিজেপিতে যোগ দিয়ে শনিবার রাতেই রাজ্যে ফিরে আসবেন বলে সূত্রের খবর। রবিবার বিজেপির সভায় সদ্য যোগ দেওয়ায় নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রে খবর

Advt

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...