Saturday, June 20, 2026

বহিষ্কার প্রত্যাহার বিজেপির, স্বমহিমায় ফের রাজনীতিতে ফিরছেন কালোসোনা

Date:

Share post:

দীর্ঘ ৮ মাস নির্বাসনে থাকার পর ফের স্বমহিমায় রাজনীতিতে ফিরতে চলেছেন বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল। দল বিরোধী কাজের জন্য গত বছর জুলাই মাসে কালোসোনা মন্ডলকে(Kalosona Mandal) বহিষ্কার করেছিল রাজ্য বিজেপি(BJP)। কালোসোনার পাশাপাশি বহিস্কৃত হয়েছিলেন বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক দেবাশীষ মিত্রও। অবশেষে তাদের বহিষ্কার প্রত্যাহারের নির্দেশ দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং জেলা সভাপতি ধ্রুব সাহা। ফলস্বরূপ নির্বাচনের প্রাক মুহূর্ত ফের এই নেতৃত্তের দলে ফেরার ঘটনায় বাড়তি অক্সিজেন পাচ্ছে বীরভূম(Birbhum) বিজেপি।

প্রসঙ্গত বীরভূম জেলা বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ এই কালোসোনা মন্ডল। রাজু পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন তিনি। এরপর থেকে তার জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পায় বীরভূমে। একাধিক সভামঞ্চে শাসক-বিরোধী তার ভাষণে আকৃষ্ট হন সাধারণমানুষ। তবে ২০২০ সালের জুলাই মাসে দল বিরোধী কাজের অভিযোগ ওঠে কালোসোনা মন্ডলকে গেছে তৎকালীন বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল দল থেকে বহিষ্কার করেন তাকে। তার পাশাপাশি বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক দেবাশীষ মিত্রকেও বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:‘মান থাকলে তো হানি করা যায়!’ শুভেন্দুর নোটিশ পেয়ে অভিষেকের কড়া আইনি জবাব

যদিও তার নেতৃত্বে বীরভূমে বিজেপি যে শক্ত পায়ে দাঁড়িয়েছে তা কোনোভাবেই অস্বীকার করে না জেলা নেতৃত্ব। এমনকি বীরভূমের মনিরুল ইসলামের বিজেপি যোগদানের পর দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল কালোসোনাকে। দলের বাইরে থাকলেও বিজেপির জন্য নির্বিকার ভাবে কাজ করে গিয়েছেন তিনি, এমনটাই দাবি করে তার ঘনিষ্ঠ মহল। অবশেষে শনিবার তার বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করা হয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তরফে।

Advt

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...