Saturday, April 4, 2026

নজিরবিহীনভাবে রাজ্যের ৩ নির্বাচনী আধিকারিককে সরাল কমিশন

Date:

Share post:

এবার বাংলার বিধানসভা ভোট (Assembly Election) নিয়ে বেশ কঠোর অবস্থান নিতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোট ঘোষণার আগেই নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের ৩ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁরা হলেন, অতিরিক্ত সিইও শৈবাল বর্মন, যুগ্ম সিইও অনামিকা মজুমদার এবং ডেপুটি সিইও অমিতজ্যোতি ভট্টাচার্য। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে কখনও কোনও অফিসারকে সরানো হয়নি। এদিন দিল্লি থেকে সিইও অফিস এবং রাজ্য সরকারকে এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

শৈবাল বর্মন মূলত এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট এবং আইন-শৃঙ্খলা দেখতেন। অনামিকা মজুমদার দেখতেন ইভিএম এবং ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব। অমিত জ্যোতি ভট্টাচার্য দেখতেন মিডিয়া সেল এবং ভোটের প্রচার সংক্রান্ত সমস্ত কাজকর্ম। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা এই ৩ আধিকারিকের মধ্যে একজন আইএএস অফিসার অপর দু’জন ডব্লু বিসিএস অফিসার। এঁদের সরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সফরে এসেছিল মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। দু’দিনের সফরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি-সহ প্রশাসনের একাধিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন তাঁরা। সব তরফের অভাব অভিযোগ শুনেছে কমিশনের ফুল বেঞ্চ। তারপর দিল্লিতে ফিরেই এমন কঠোর সিদ্ধান্ত নিলো কমিশন।

আরও পড়ুন-ভেকধারী সরকারের ফেকধারী বাজেট: তীব্র কটাক্ষ মমতার

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...