Wednesday, April 8, 2026

একুশের লক্ষ্যে “বাঙালি অস্মিতা”, কবিগুরুর কবিতা পাঠে বাজেট বক্তৃতা শুরু নির্মলার

Date:

Share post:

সকাল তখন ১১টা বেজে ১০ মিনিট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranatha Tagore) কবিতা (Poem) পাঠ করে বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। অর্থাৎ, বাজেটেও বাঙালি আবেগকে কাজে লাগাতে মরিয়া কেন্দ্র।

হাতে মাত্র ৩ মাস। টার্গেট একুশের বিধানসভা নির্বাচন (Assembly Election)। দ্বিতীয় মোদি (Modi) সরকারের দ্বিতীয় বাজেট (Budget) পেশের শুরুতেই মিলল তার ছাপ। মোদি ২.০ ক্যাবিনেটের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট বক্তব্যের শুরুটাই করলেন কবিগুরুকে স্মরণে রেখে।

গতবছরও বাজেট বক্তৃতায় বাঙালি তাস খেলেছিলেন নির্মলা। করোনার আগে সেই বাজেটের শুরুতেই বারাণসীর ধাঁচেই হলদিয়ায় হবে টার্মিনাল সেন্টার। একইসঙ্গে ফরাক্কায় হবে টার্মিনাল লক। জলমার্গ বিকাশ প্রকল্পের আওতায় এই টার্মিনাল সেন্টার ও টার্মিনাল লক গড়ে তোলা হবে। ২০২০ সালের মধ্যেই শেষ হবে কাজ। এমটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

গত বছর নির্মলা সীতারমণ বলেন, পণ্য পরিবহনে গঙ্গাকে গুরুত্ব দেওয়া হবে। আগামী ৪ বছরে গঙ্গায় পণ্য পরিবহন ৪ গুণ বাড়বে। নদী সংযুক্তিকরণের মাধ্যমে আমূল পরিবর্তন আসবে পণ্য পরিবহনে। এরফলে পণ্য পরিবহনের খরচ অনেক কমবে। পণ্য পরিবহনের সমস্ত খরচ এবার থেকে একটি কার্ডেই হবে বলে বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। জানিয়েছিলেন, ICMB কার্ডের মাধ্যমে গোটা দেশে মেট্রো, সড়ক ও জলপথে পরিবহনের খরচ বহন করা যাবে। সাধারণ মানুষ এই কার্ডের মাধ্যমে টোল ট্যাক্সও দিতে পারবেন।

আরও পড়ুন:বিজেপিতে যোগ দিতেই জেড ক্যাটাগরি নিরাপত্তা বলয়ে রাজীব

উল্লেখ্য, আর কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ২০১৯ লোকসভা ভোটে ঘাসফুল শিবিরকে কার্যত ধরাশায়ী করে বাংলায় ১৮টি আসন জিতে নিয়েছে বিজেপি। এবার লক্ষ্য বিধানসভা জয়। আর সেই চেষ্টায় কোনও ফাঁকি রাখতে রাজি নয় মোদি-শাহ জুটি। আর তার অন্যতম অঙ্গ হিসেবে কখনও বাংলার জন্য বরাদ্দ। কখনও কবিগুরুকে স্মরণ। সব মিলিয়ে বাঙালির আবেগ ভাগ বসাতে চাইছে বিজেপি।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...