Saturday, June 20, 2026

পরস্ত্রীকে নিয়ে ঘর করা বাংলার সংস্কৃতিতে চলে না, ফল ভুগবে বিজেপি: তোপ রত্নার

Date:

Share post:

“সন্তানদের ছেড়ে পরস্ত্রীকে নিয়ে ঘর করছেন শোভন। এই সংস্কৃতি বাংলার মানুষ মেনে নেবেন না। ফল ভুগতে হবে বিজেপিকে।” বেহালায় শোভন-বৈশাখীর রোড শোর আগে এভাবেই তোপ দাগলেন শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের (Ranta Chatterjee)। বিজেপি (Bjp) নেতা শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chatterjee) বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Boishakhi Banerjee) একা বেহালায় আসার জন্যেও চ্যালেঞ্জ করলেন রত্না। বৈশাখীর নাম না করে তিনি বলেন, শোভনের সঙ্গে আসছেন বলে হয়তো বেহালার মানুষ কিছু বলছেন না। কিন্তু একবার শোভন চট্টোপাধ্যায়ের ছাড়া একা বেহালায় ঢুকে দেখুন মানুষ কী করে!

মঙ্গলবার বিজেপির হয়ে বেহালায় রোড শো শোভন-বৈশাখীর। তার আগে বেহালায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নেতৃত্বে পদযাত্রা করে তৃণমূল। সেই মিছিলে পা মেলান রত্না চট্টোপাধ্যায়ও।

মিছিলের আগে শোভন-বৈশাখীকে তীব্র কটাক্ষ করেন রত্না। তাঁর কথায়, ‘‘মুখে মেক-আপ আর গায়ে গয়না পরে নবদম্পতি সেজে সব জায়গায় যাচ্ছেন ওঁরা। বেহালাতেও (Behala) আসছেন। এতে মানুষ হাসছেন। মুখে কিছু না বললেও এর প্রভাব বিজেপি ইভিএম-এ (Evm) দেখতে পাবে।

শোভন চট্টোপাধ্যায় এখনও বেহালা পূর্বের বিধায়ক। তিনি ওই এলাকার ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। যদিও গত সাড়ে তিন বছর বেহালায় তাঁকে দেখা যায়নি। সেই কথা মনে করিয়ে রত্না বলেন, সাড়ে তিন বছর বেহালার দিকে ফিরেও তাকাননি। আর এখন আসছেন! এরপর শোভন পত্নী বলেন, ‘‘উনি ওই মহিলাকে নিয়ে যত রাস্তায় নামবেন, তৃণমূলের ভোট তত বাড়বে”।

যাঁরা তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিচ্ছেন, তাঁরা সকলেই নিজের কেন্দ্র থেকেই বিধানসভা ভোটে লড়তে আগ্রহী। কিন্তু বিজেপি সূত্রের খবর, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অমিত শাহ। এবারের নির্বাচনে শোভন চট্টোপাধ্যায় বেহালা কেন্দ্র থেকেই দাঁড়ান কি না আর তাঁর বিরুদ্ধে শাসকদল কাকে প্রার্থী করে সেটাই দেখার।

আরও পড়ুন-রাজীব-শুভেন্দুর ছায়ায় হারিয়ে মুকুল বললেন স্লগ ওভারে খেলব

Advt

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...