Saturday, June 20, 2026

রাজীব-শুভেন্দুর ছায়ায় হারিয়ে মুকুল বললেন স্লগ ওভারে খেলব

Date:

Share post:

শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বিজেপিতে (BJP) যোগদানের পর অনেকটাই পিছনের সারিতে চলে গিয়েছেন মুকুল রায় (Mukul Roy)। শুভেন্দু-রাজীবের সঙ্গে একই জায়গায় বিজেপির থাকলে নিজের বক্তব্য দীর্ঘায়িত করেন না মুকুল। কারণ, তাঁর বক্তব্য শুনতে খুব একটা আগ্রহ দেখান না বিজেপি কর্মী-সমর্থকরা। সেই পালস হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরের সভাতেও তার ব্যতিক্রম হল না। মুকুল যখন বলতে উঠলেন, তখন সভায় হাজির গেরুয়া কর্মী-সমর্থকরা খুব একটা মন দিয়েছেন ছিলেন না তাঁর বক্তব্য। মঞ্চ থেকে সেটা লক্ষ্য করার মুকুল। মিনিট দশেক বক্তব্য রাখেন তিনি।

সেই সময় মুকুল তাঁর বক্তব্য বলে ওঠেন, “আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে ভালোবাসি। ক্রিকেট স্লগ ওভার বলে বলে একটি শব্দ আছে। আমি আপাতত ব্যাটিং করছি না। আমি জানি কখন ব্যাটিং করতে হবে। এখনও কিছুদিন সময় আছে। ফের স্লগ ওভারে ব্যাট নামবো আমি। আপনারা আপাতত রাজীব ও শুভেন্দুর বক্তব্য শুনুন। ওরা খুব ভালো বলছে। ওদের দুজনের আলাদা আলাদা বলার স্টাইল আছে।”

এরপরই নিজের বক্তব্য শেষ করেন মুকুল রায়। রাজনৈতিক মহল মনে করছে, হতাশা ঢাকতেই এমন কথা বলেছেন মুকুল। কারণ, তাঁর বক্তব্য বিজেপি কর্মী-সমর্থকদের কাছে এখন আর খুব একটা উৎসাহের বা আগ্রহের হচ্ছে না।

মুকুলের ঠিক আগেই বক্তব্য দিতে ওঠেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি আবার বর্তমান রাজ্য বিজেপির রাম-লক্ষণ জুটি বলে শুভেন্দু ও রাজীবকে হাইলাইটস করেন। অর্থাৎ, সবমিলিয়ে বঙ্গ বিজেপিতে নিজের গুরুত্ব কার্যত হারিয়ে ফেলেছেন মুকুল রায়। অন্তত তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন-বারুইপুরে শুভেন্দু-রাজীবকে কালো পতাকা, “সুপার ফ্লপ” বিজেপির “যোগদান মেলা”!

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...