Friday, June 26, 2026

অফলাইনেই হবে পরীক্ষা, ঘোষণা হল CBSE-র দশম-দ্বাদশ-এর নির্ঘণ্ট

Date:

Share post:

মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার তারিখ ঘোষণা হল। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে মে মাসের ৪ তারিখ থেকে। দশম শ্রেণীর পরীক্ষা চলবে ৭ জুন পর্যন্ত এবং দ্বাদশের পরীক্ষা চলবে ১১ জুন পর্যন্ত। যেসব বিষয়ে প্র্যাক্টিক্যাল রয়েছে সেগুলি শুরু হবে পয়লা মার্চ থেকে, এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রক।

চার দিন দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে – প্রথমটি সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১.৩০ এবং দ্বিতীয়টি ২.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত থাকবে। দশম শ্রেণীর সবকটি পরীক্ষা সকাল ১০.৩০ থেকে দুপুর ১.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরই সঙ্গে সিবিএসই আরও বলেছে, যে চার দিনের দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে, সকালে কর্মরত কর্মীদের বিকেলে ডিউটি দেওয়া হবে না।

সমস্ত পরীক্ষা অফলাইনে অর্থাৎ লিখিতভাবে অনুষ্ঠিত হবে এবং যথাযথ COVID-19 সুরক্ষা প্রোটোকল মেনেই। এবং সেখানে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিইটিজার ব্যবহার বাধ্যতামূলক। আগেই করোনাভাইরাস অতিমারি এবং লকডাউনের কারণে প্রতিটি সাবজেক্টের ৩০ শতাংশ করে সিলেবাস কমানো হয়েছিল।

সিবিএসই ১৫ জুলাইয়ের মধ্যে সমস্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-রাজ্যে কবে থেকে খুলতে পারে স্কুল? জানালেন শিক্ষামন্ত্রী

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...