Saturday, June 20, 2026

রাজ্যে কবে থেকে খুলতে পারে স্কুল? জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রাজ্যে কবে থেকে খুলতে পারে স্কুল? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার তিনি জানিয়েছেন, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস খোলার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। কোভিড পরিস্থিতিতে সমস্ত স্বাস্থ্য বিধি অনুসরণ করেই স্কুল খোলা হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক চলাকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের এই ভাবনার কথা জানান। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকার স্কুল খোলার বিষয়ে চিন্তাভাবনা করছে বলে তিনি জানিয়েছেন । যদি স্কুল খোলা হয়, তবে আপাতত মাত্র চারটি ক্লাস খোলা হবে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস খোলার ভাবনা রয়েছে রাজ্য সরকারের।
করোনা পরিস্থিতির জেরে গত বছর মার্চ মাস থেকে দেশজুড়ে স্কুল-কলেজ বন্ধ। অতিসম্প্রতি দিল্লি সরকার রাজধানীতেও স্কুল খোলার কথা ঘোষণা করেছে। অন্য সব কর্মকাণ্ড ক্রমশই স্বাভাবিক হয়ে এলেও স্কুল-কলেজে গিয়ে পঠনপাঠন প্রক্রিয়া এখনও রাজ্যে শুরু হয়নি। এই নিয়ে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের মধ্যে উদ্বেগের সীমা নেই। তবে রাজ্যের শিক্ষামন্ত্রীর আজকের ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে পড়ুয়া ও অভিভাবকদের।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...