Saturday, June 20, 2026

দাপট কমছে করোনার, দেশে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯৪

Date:

Share post:

দেশে ক্রমশই কমছে করোনার দাপট। কমছে দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৩৫ জন। গত বছরের পয়লা জুনের পর এই প্রথম দেশে একদিনে কোভিড সংক্রমণ এতটা কমল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃতের সংখ্যা ৯৪। গত ১১ মে’র পর এই প্রথম কমল করোনায় মৃতের সংখ্যা। অন্যদিকে, সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪ লক্ষ ৪৮ হাজার ৪০৬ জন।

এখনও পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লক্ষ ৬৬ হাজার ২৪৫ জন। মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৪৮৬। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৩৫৩।

ইতিমধ্যেই দেশে শুরু হয়েছে করোনার টিকাকরণ। গত ১৬ জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এখন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন-এই দুই টিকা প্রদান করা হচ্ছে ভারতবাসীকে। প্রথম পর্যায়ে টিকা পাচ্ছেন শুধুমাত্র স্বাস্থ্যকর্মী ও করোনার বিরুদ্ধে লড়াইয়ে থাকা প্রথম সারির যোদ্ধারা। দ্বিতীয় ধাপে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি ও যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের প্রতিষেধক দেওয়া হবে। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৩৯ লক্ষ ৫০ হাজার ১৫৬ জন।

আরও পড়ুন-‘দেওয়াল নয়, সেতু গড়ুন’, কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর টুইট

Advt

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...