Saturday, June 20, 2026

পোলিওর বদলে শিশুদের দেওয়া হল স্যানিটাইজার, স্বাস্থ্যকর্মীদের কাজ নিয়ে উঠেছে প্রশ্ন

Date:

Share post:

ফের গাফিলতির ঘটনা। ১২ টি শিশুকে পোলিও ফোঁটা খাওয়ানোর বদলে দেওয়া হল স্যানিটাইজার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। স্বাস্থ্যকর্মীদের কাজ নিয়ে উঠছে প্রশ্ন। সবকটি শিশুই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভাতমল জেলার একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রবিবার স্থানীয় কাপসিকোপরি গ্রামের ভানবোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১ থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের পোলিও টিকা দেওয়ার কথা ছিল। সেইমত আশপাশের গ্রাম থেকে ২,০০০-এর বেশি শিশুকে নিয়ে তাদের বাবা মায়েরা ওই স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছন।

সরকারি আধিকারিকদের কথায়, সেই কেন্দ্রে কয়েকটি শিশুকে পোলিও ফোঁটার বদলে দেওয়া হয় স্যানিটাইজার। এরপরে সবকটি শিশুই অসুস্থ হতে শুরু করে। কেউ বমি করে আবার কারো হাতে পায়ে ব্যথা শুরু হয়। ১ থেকে ৫ বছর বয়সী সব কটি বাচ্চাকে তখনই স্থানীয় বসন্তরাও নায়েক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেলা স্বাস্থ্য আধিকারিক হরি পাওয়ার জানিয়েছেন, আপাতত সবকটি শিশুই সুস্থ রয়েছে। তবে ৪৮ ঘন্টা ওই শিশুদের স্বাস্থ্যের উপর নজর রাখা হয়েছে। পোলিও টিকাকরণ কর্মসূচিতে এই ধরণের ঘটনায় বিপাকে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রক। কাজ গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত একজন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও আশা কর্মীকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।

কীভাবে হল এই ভুল? এই প্রশ্নের জবাবে ইয়াভাতমল জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার কৃষ্ণ পাঞ্চাল বলেন, ‘সাধারণভাবে ভুল হওয়ার কথা নয়। কারণ পোলিও টিকা যে বোতলে থাকে তার উপর প্রতিষেধকের নাম লেখা থাকে। তাই কীভাবে ভুল হল তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। প্রশিক্ষিত কর্মীদের দিয়ে এই কাজ হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মেডিক্যাল অফিসারের ভূমিকাও নজরে রাখা হচ্ছে।’

আরও পড়ুন-৬ ফেব্রুয়ারি দেশজুড়ে কৃষকদের চাক্কাজ্যাম, আরো জোরদার হচ্ছে আন্দোলন

Advt

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...