Saturday, June 20, 2026

৬ ফেব্রুয়ারি দেশজুড়ে কৃষকদের চাক্কাজ্যাম, আরো জোরদার হচ্ছে আন্দোলন

Date:

Share post:

আগামী শনিবার ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে চাক্কা জামের(chakka jam) ডাক দিল কৃষকরা(farmer protest)। সেদিন দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত রাস্তা অবরোধ করতে চলেছেন আন্দোলনরত কৃষকরা। নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ অব্যাহত। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বহুবার বৈঠক হয়েছে। কিন্তু প্রতিবারই তা হয়েছে নিষ্ফলা। তবু মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (supreme court)পর্যন্ত তবু কৃষকরা আন্দোলনের পর থেকে সরবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। যতক্ষণ আইন পুরোপুরি বাতিল ঘোষণা না হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে(farmer movement will be go on)। জানিয়ে দিয়েছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা।

 

এরইমধ্যে কিষান মোর্চা ৬ ফেব্রুয়ারি সারাদেশে চাকা জাম ঘোষণা করল।

লাগাতার কয়েক মাস ধরে চলছে কৃষকদের আন্দোলন। তবে গত ২৬ শে জানুয়ারি লালকেল্লার ঘটনা থেকে শিক্ষা নিতে চান কৃষক সংগঠন। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে বেহিসাবি ভাবে নয় কৃষক আন্দোলনের পথ চলবে নিয়ন্ত্রিতভাবে। ফলে কৃষক আন্দোলনের তীব্রতা এবং মেজাজ দুই-ই বাড়বে। গুগোল আন্দোলন কেন্দ্রের কপালে ভাঁজ পড়েছে । কেন্দ্র সরকারকে রীতিমত চিন্তায় ফেলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advt

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...