Tuesday, April 7, 2026

ফের শিখর ছুঁল দেশের শেয়ারবাজার, ৫০ হাজারের গণ্ডি পার সেনসেক্সের

Date:

Share post:

🔹সেনসেক্স ৫০,২৫৫.৭৫ (⬆️ ০.৯২%)
🔹নিফটি ১৪,৭৮৯.৯৫ (⬆️ ০.৯৭%)

গত কয়েকদিন ধরে একটানা পতন ঘটে গিয়েছে দেশের শেয়ারবাজারে। যার ফলে বিপুল পরিমাণ লোকসানের মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের। সে ধাক্কা সামলিয়ে বাজেট ঘোষণার পর থেকেই ঊর্ধ্বমুখী হয়ে উঠল দেশের শেয়ারবাজার। বুধবার ৪৫৮ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। থেমে ছিল না নিফটিও এদিন ১৪২ পয়েন্ট বেড়েছে নিফটির সূচক।

বুধবার বাজার খোলার পর থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচক। ফলে শুরু থেকেই খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৫৮.০৩ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,২৫৫.৭৫।

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বুধবার ১৪২.১০ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৭৮৯.৯৫। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এদিন।

আরও পড়ুন- কনিষ্কর ভাইরাল ভিডিওর পর্দা ফাঁস! ‘উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট’ বলে তীব্র কটাক্ষ ‘হিন্দু সংহতি’র

Advt

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...