Saturday, April 4, 2026

মাঝে মোদি, আগে নাড্ডা, পরে শাহ, ভোটের টানে পর পর বঙ্গ-সফর

Date:

Share post:

মাঝে মোদি, আগে নাড্ডা এবং পরে শাহ৷

বাংলায় একুশের বিধানসভা ভোট (WB assembly election 2021) নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছেনা বিজেপি (BJP)৷

ফেব্রুয়ারির গোড়া থেকেই বঙ্গ-অভিযানে নেমে পড়ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ আগামী রবিবার, ৭ ফেব্রুয়ারি প্রশাসনিক কাজে হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী৷ হলদিয়ায় মোদি একটি জনসভাও করবেন।

মোদি-সফরের আগে ও পরে আসছেন তাঁর দুই সেনাপতি জে পি নাড্ডা (J P Nadda) এবং অমিত শাহ(Amit Shah)। নরেন্দ্র মোদির সভার ঠিক একদিন আগে শনিবার নদিয়া থেকে ‘পরিবর্তন রথযাত্রা’-র (Parivartan Yatra) সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর আগামী ১১ ফেব্রুয়ারি কোচবিহারে রথের (RathYatra) দড়ি টানবেন প্রধান সেনাপতি অমিত শাহ।

বিজেপির তরফে বাংলায় দলের প্রধান কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় মোদি-শাহের এই নির্ঘন্ট জানিয়ে বলেছেন, “বাংলায় দুটি রথযাত্রার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। আরও তিনটি রথযাত্রা হবে৷ তার দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে।”
ওদিকে বিজেপি সূত্রের খবর, ৯ ফেব্রুয়ারি আরও দুটি রথযাত্রার তারিখ এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয় খতিয়ে দেখবেন নাড্ডা। দ্বিতীয় দফার পরিবর্তন-রথযাত্রা শুরু হবে ঝাড়গ্রাম ও তারাপীঠ থেকে৷ সর্বশেষ রথযাত্রা হবে কলকাতা জোনে৷ শুরু হবে কাকদ্বীপ থেকে। এই রথযাত্রার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
কৈলাস জানিয়েছেন, বিধানসভা ভোটের আগে মোট ৫টি রথযাত্রা করবে বিজেপি।

বিজেপি সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র অতিক্রম করবে এই পাঁচটি রথ৷

এর পর ব্রিগেডে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। ব্রিগেডে মোদিকে আনার চেষ্টা হচ্ছে।

প্রথমে স্থির করা হয়েছিলো, ব্রিগেড থেকে মিশন বাংলার সূচনা করবেন নরেন্দ্র মোদি। কিন্তু পরে মোদি সফরের আগেই প্রথম দফার প্রচার শুরু করছে বিজেপি৷

এদিকে, গেরুয়া- রথযাত্রার অনুমতি আদৌ মিলবে কি’না, তা নিয়ে এখনও সন্দেহ আছে। সোমবার নবান্নের কাছে অনুমতি চেয়েছে বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ” সরকারের থেকে অনুমতি চেয়েছি। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবো”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...