Tuesday, February 24, 2026

শ্রমিকের জন্য ট্রেন নেই, পরিযায়ী নেতাদের জন্য প্লেন: সিঙ্গুরে প্রতীকী শীলান্যাসে কটাক্ষ সুজনের

Date:

Share post:

সিঙ্গুরে কারখানার প্রতীকী শীলান্যাস করলেন সিপিআইএম (Cpim) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakravorty)। বুধবার, কারখানার দাবিতে প্রথমে সিঙ্গুরের (Singur) রতনপুর থেকে বন্ধ টাটা কারখানার এক নম্বর গেট অবধি সুজন চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল করে বাম দলের নেতা-কর্মী-সমর্থকরা।এরপর বন্ধ টাটা কারখানার গেটে কারখানার প্রতীকী শীলান্যাস করা হয়।

এরপর বক্তব্য রাখতে উঠে এক যোগে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বিজেপি যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন দিতে পারে না তারা পরিযায়ী নেতাদের জন্য প্লেন পাঠাচ্ছেন- তীব্র কটাক্ষ সুজনের। তিনি বলেন, “এবারের বিধানসভা ভোটে আসল লড়াই ‘বিজেমূলে’র বিরুদ্ধে। কারণ কেন্দ্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (Bjp)। আর রাজ্যে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে। কর্মসংস্থান নেই”।

সুজন চক্রবর্তী বলেন, “সিঙ্গুরে এসে মুকুল রায় (Mukul Roy) বলেছেন তাঁদের তখন ভুল হয়েছিল। কিন্তু সেই সময় বিজেপির রাজনাথ সিং (Rajnath Singh) শিল্প ধ্বংস করতে সাহায্য করেছিল। কিন্তু সেটা কেউ অফিসিয়াল বলছেন না”।

ক্ষমতায় এলে দেখিয়ে দেবে এই সিঙ্গুরকে বাঁচিয়ে তুলতে পারে বামফ্রন্টই- মন্তব্য করেন সুজন। এছাড়াও মতুয়াদের নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন বাম বিধায়ক।

আরও পড়ুন- এবার মাদক মামলায় আটক করা হল সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ঋষিকেশ পাওয়ারকে

Advt

spot_img

Related articles

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...

ফের মমতার অভিযোগেই মান্যতা, SIR প্রক্রিয়া পরিচালনায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে কমিশন: তোপ তৃণমূলের

বাংলায় SIR প্রক্রিয়া পরিচালনার উপর কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনকে...

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...